Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বহু বছর ধরেই সলমন তাঁর টানটান (Salman Khan) দেহসৌষ্ঠব এবং ফিটনেসের জন্য পরিচিত। তবে সম্প্রতি বিভিন্নবার প্রকাশ্যে আসার সময় অনেকে প্রশ্ন তুলেছেন, তিনি কি আগের মতো ফিট আছেন কি না। কেউ কেউ বলছেন, সলমন খান ওজন বাড়িয়েছেন, আবার কেউ কেউ ভাবছেন, তিনি কি কোনো অসুখের কারণে দুর্বল হয়ে পড়ছেন।
জল্পনাকে একেবারেই চুপ করিয়ে দিয়েছেন সলমন (Salman Khan)
এই জল্পনাকে একেবারেই চুপ করিয়ে দিয়েছেন সলমন (Salman Khan) নিজেই। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাঁর ফিট এবং সুস্থ দেহ। শার্টবিহীন এই ছবিগুলোতে সলমন খান যেন বার্তা দিচ্ছেন যে, বয়স বা শারীরিক জটিলতা কখনো তাঁকে থামাতে পারবে না। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়। এটা কিছু না ছেড়েই হয়েছে।” অনুরাগীরা এই ছবিগুলো দেখে অবাক এবং আনন্দিত, সোশ্যাল মিডিয়ায় তাঁকে প্রশংসা এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন।

একাধিক শারীরিক সমস্যা (Salman Khan)
তবে, ফিটনেস থাকা সত্ত্বেও সলমন খান নিজে একাধিক শারীরিক (Salman Khan) সমস্যার মুখোমুখি। চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি নিজেই স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তাঁর টরোজ হাড় ভেঙে যাচ্ছে, পেশী ছিঁড়ছে এবং পাশাপাশি ট্রাইগেমিনাল নিউরালজিয়ার সমস্যার সঙ্গে লড়াই করছেন। এছাড়াও, মস্তিষ্কে অ্যানিউরিজ়ম এবং এভি ম্যালফরমেশন রয়েছে, যা একধরনের শিরা ও ধমনীর অস্বাভাবিক সংযোগ। এ সকল সমস্যার মধ্যে কাজ চালিয়ে যাওয়া সত্যিই চমকপ্রদ।
আরও পড়ুন: America: ৪৩ বছর অন্যায়ভাবে কারাবন্দি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির দেশান্তর রুখল মার্কিন আদালত
সলমন এই অসুখগুলো নিয়ে সচেতন থাকলেও কখনো কাজ থেকে বিরতি নেননি। তিনি জানিয়েছেন, মেজাজ খারাপ হলে শারীরিক জটিলতা আরও বাড়তে পারে। বিশেষভাবে ট্রাইগেমিনাল নিউরালজিয়া রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই রোগকে কখনও কখনও “সুইসাইড ডিজিজ” নামেও উল্লেখ করা হয়, কারণ মুখে এমন তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় যে, রোগীরা প্রায়ই মানসিকভাবে ভেঙে পড়েন। অন্যদিকে অ্যানিউরিজ়ম এবং এভি ম্যালফরমেশনও মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর সমস্যা তৈরি করতে পারে।


