Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে (Vaibhav Sooryavanshi)।
জাতীয় দলে বৈভব (Vaibhav Sooryavanshi)
চলতি আইপিএল-এ যদি সবথেকে বেশি কেউ চর্চায় থেকে থাকেন তবে তিনি হলেন রাজস্থানের বিধ্বংসী ওপেনার বৈভব সূর্যবংশী। বারবার তাঁকে কেন্দ্র করে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে সেটা হল কবে তিনি সিনিয়র দলে সুযোগ পাবেন। ইতিমধ্যেই বহু প্রাক্তন তারকা দাবি তুলেছেন তাঁকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার। সেই আবহেই এবার চমক ভারতীয় ক্রিকেট বোর্ডের (Vaibhav Sooryavanshi)।
বৃহস্পতিবার শ্রীলঙ্কা ‘এ’ এবং আফগানিস্তানের ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে BCCI। সেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ১৫ বছরের বৈভব। এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও দুরন্ত পারফর্ম করেছিলেন এই তরুণ তুর্কি। তবে এই প্রথম তিনি জায়গা করে নিলেন ‘এ’ দলে।

আগের মরশুমের আইপিএল-এই তিনি রাজস্থানের হয়ে নজর কেড়েছেন। সাত ম্যাচ খেলে তিনি করেছিলেন ২৫৬ রান যার মধ্যে একটি সেঞ্চুরিও করেছিলেন তিনি। চলতি মরশুমেও তিনি দুরন্ত পারফর্ম করছেন। এখনও পর্যন্ত তিনি ১১টি ম্যাচ হেলে এই তরুণ তারকা করেছেন ৪৪০ রান, ২৩৬ স্ট্রাইক রেটে। এবার তারই পুরস্কার পেলেন হাতেনাতে।
আরও পড়ুন: Olive Oil Shot: অলিভ অয়েল-লেবুর ‘শট’: সত্যিই কি জাদুকরী প্রভাব?
ভারতীয় ‘A’ দলের স্কোয়াড
তিলক ভার্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ অধিনায়ক), আয়ষ বাদোনি, নিশান্ত সান্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেজ, প্রভসিমরন সিং, কুমার কুশাগ্র, ভিপরাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ, আরশাদ খান (Vaibhav Sooryavanshi)।


