Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) আর্থিক দুর্নীতির মামলায় জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশও খারিজ করা হয়েছে, যেখানে সন্দীপ ঘোষের জামিনের আবেদন নাকচ করা হয়েছিল।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ (Sandip Ghosh)
আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের (Sandip Ghosh) ঘটনার পরেই হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা এবং আর্থিক লেনদেন নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, হাসপাতালের অর্থ বরাদ্দ ও ঠিকাদারদের পেমেন্টের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল। সেই আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
এই মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং জাল নথি তৈরি ও ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা পড়ে। ২০২৪ সালের ২৪ অগস্ট কলকাতায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার নথিভুক্ত মামলার সূত্র ধরেই এই আইনি প্রক্রিয়া এগোয়।
আরও পড়ুন: Amit Shah: শহরে আসছেন অমিত শাহ, পুজোর প্ল্যানে থাকছে কী কী?
হাইকোর্টে পাননি স্বস্তি
এর আগে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানালেও স্বস্তি পাননি সন্দীপ। সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করেছিল আদালত। পাশাপাশি, অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও উঠে এসেছিল। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গত ১৮ অগস্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।


