Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় শহরের রাস্তায় উপচে পড়া ভিড় (Kolkata Metro Rail) সামলাতে বিশেষ ব্যবস্থা কলকাতা মেট্রোর। সপ্তমী থেকে দশমী পর্যন্ত যাত্রীদের সুবিধার্থে ব্লু ও গ্রিন লাইনে থাকছে বিশেষ পরিষেবা। পাশাপাশি, টিকিট কাটার ঝক্কি কমাতে একাধিক স্টেশনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কেনার ব্যবস্থাও করা হয়েছে। ফলে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা করার আগে মেট্রোর সময়সূচি ও স্টেশন সংক্রান্ত তথ্য জেনে রাখা জরুরি।
ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা (Kolkata Metro Rail)
নির্ধারিত সূচি অনুযায়ী, সপ্তমী, অষ্টমী ও নবমী, (Kolkata Metro Rail) অর্থাৎ ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু ও গ্রিন লাইনে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে। বিজয়া দশমী, ২১ অক্টোবর পরিষেবা পাওয়া যাবে দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে ১৭ থেকে ২১ অক্টোবর পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন: Amit Shah: শহরে আসছেন অমিত শাহ, পুজোর প্ল্যানে থাকছে কী কী?
কিউআর কোডে টিকিট কাটার সুবিধা
পুজোয় বাড়তি যাত্রী সামলাতে একাধিক স্টেশনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কেনার ব্যবস্থা থাকছে। ইউপিআইয়ের মাধ্যমে টাকা মিটিয়ে টিকিট সংগ্রহ করা যাবে। এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, সেক্টর ফাইভ-সহ একাধিক স্টেশনে এই সুবিধা মিলবে। ফলে স্মার্ট কার্ড না থাকলেও যাত্রীরা সহজে টিকিট কাটতে পারবেন।


