Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi Remembrance) প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন পরিবারের সদস্যরা। শনিবার, ৩১ অক্টোবর, ঠাকুমার সঙ্গে কাটানো শৈশবের মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে আবেগঘন বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী ভাদ্রা। একই দিনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও স্মরণ করেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে।
ঠাকুমার অমূল্য উপহার (Indira Gandhi Remembrance)
রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi Remembrance) কোলে বসে থাকা ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন। সেই ছবির সঙ্গে জুড়ে দেন ঠাকুমার কাছ থেকে পাওয়া স্মৃতির কথা। তাঁর পোস্টে উঠে আসে ইন্দিরার মুখে শান্তির মন্ত্র শোনা এবং তাঁর সঙ্গে সেই মন্ত্র আওড়ানোর অভিজ্ঞতা। যজুর্বেদের শান্তিমন্ত্র উদ্ধৃত করে রাহুল লেখেন, শৈশবে ঠাকুমার কাছ থেকে পাওয়া সেই শিক্ষা তাঁর কাছে এক অমূল্য উপহার।
পুরনো ছবি ভাগ
অন্যদিকে, ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের একটি পুরনো ছবি ভাগ করে নেন প্রিয়ঙ্কাও। ঠাকুমার ব্যক্তিত্বের প্রশংসা করে তাঁকে আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর এবং আগুনের মতো উজ্জ্বল বলে বর্ণনা করেন তিনি।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ইন্দিরার সাহস, দৃঢ়তা এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁর শেষ ভাষণের উল্লেখ করে খাড়্গে বলেন, দেশের সেবায় ইন্দিরার অঙ্গীকার ও আত্মত্যাগ মানুষের মনে থেকে যাবে।
আরও পড়ুন: Census 2027: স্বাধীনতার পর প্রথম ডিজিটাল জনগণনা, ২০২৭-এর দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র
১৯১৭ সালের ১৯ নভেম্বর জন্ম ইন্দিরা গান্ধীর। ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের বাসভবনে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন তিনি।


