Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল সকাল দশ দশটা গাড়ি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’ এর কয়েকজন আধিকারিক এবং কেন্দ্রবাহিনীর জোয়ানরা আসেন। শুধু তাই নয়,একদা দাপুটে বাম-তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়ি ফিরে ফেলেন তাঁরা। শওকত মোল্লা পালিয়ে যায়!তারপর শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে আসে বাড়িতে (Saokat Molla)।

তল্লাশি অভিযান (Saokat Molla)
এখনো এনআইএ ভিতরে আছে তল্লাশি অভিযান চলছে। ভাঙড়ের বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভোটের আগে এই ঘটনা ঘটে। আপাতত বাড়িতে কেউ নেই,চলছে তল্লাশি, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ক্যানিংয়ের জীবনতলার বাড়িতে বিস্ফোরণ মামলায় এনআইএ অভিযান চালিয়েছে। এই ঘটনার পর তাঁর ছেলে ইমরান মোল্লাকে আটক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এনআইএ হানা (Saokat Molla)
ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ মামলার তদন্তে এনআইএ কর্মকর্তারা জীবনতলায় তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় শওকত মোল্লা বাড়িতে অনুপস্থিত ছিলেন। তল্লাশি অভিযানের সময় এনআইএ শওকতের ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

আরও পড়ুন: Pahalgam Pak: পহেলগাম হামলায় পাক যোগ! ৯/১১ হামলায় যুক্ত ব্যাঙ্কের নাম এল তদন্তে
এই সেই শওকত মোল্লা!
ভোটের প্রাক মুহূর্তে একটা গান সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, “শওকত তো মাছ চোর”, সেই গানের রেশ এখনো কাটেনি, কতটা মাছ চুরি করেছিল যে। ওই গানের সুরেই এমন কথা বলা আছে যা অনেক দুর্নীতি ফাঁস করে দিয়েছে।



