Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের শেয়ার মার্কেটের এই টালমাটাল অবস্থার মধ্যে বিশেষজ্ঞরা বেছে নিয়েছেন এই তিন স্টক (Stocks)।
আশঙ্কার মেঘ দালাল স্ট্রিট (Stocks)
চলতি সপ্তাহে দালাল স্ট্রিটের আকাশে কালো মেঘ। তিন সেশনের মধ্যে দুই সেশনেই পতনের কবলে পড়তে হয়েছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সককে। বৃহস্পতিবার এই পতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পর্ব্বে কিনা শেয়ার বাজার এখন সেই চিন্তায় রয়েছেন লগ্নিকারীরা। এই দোলাচলের বাজারে বিশেষজ্ঞরা তিন স্টকের পরামর্শ দিচ্ছেন (Stocks)।
শেষ ট্রেডিং সেশনে নিফটি৫০ ৭৮ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩,৪০৫ পয়েন্ট এবং সেনসেক্স ৩০৩ পয়েন্ট বা ০.৪০ শতাংশ পতনের ফলে রয়েছে ৭৪,৩৪৬ পয়েন্ট। যার ফলে চিন্তার ভাঁজ কিছুতেই কমছে না লগ্নিকারীদের কপাল থেকে।
বৃহস্পতিবার দালাল স্ট্রিটে ফের পতনের আশঙ্কা করছেন লগ্নিকারীরা এবং বিশ্লেষকরা। সকাল থেকে গিফ্ট নিফটি ১৫৪ পয়েন্ট বা ০.৬৬৬ শতাংশ ডাউন থাকার কারণে এই আশঙ্কা করছেন। গিফ্ট নিফটি থেকে লোয়ার পয়েন্টে ওপেনিংয়ের ইঙ্গিত দিচ্ছে। এর অর্থ বৃহস্পতিবার মুখ থুবড়ে পড়ার আশঙ্কায় প্রবল দালাল স্ট্রিটের (Stocks)।

এশিয়ার বাকি বাজার এই আশঙ্কা আরও বাড়িয়েছে। জাপান, কোরিয়া, চিনের মত এশিয়ার একাধিক বাজার পতনের খাদে। যার কারণে আশঙ্কা করা হচ্ছে এই প্রভাবও বজায় থাকবে ভারতের শেয়ার বাজারে। ইরান ও আমেরিকার যুদ্ধ বিরতির কোনও ইঙ্গিত না থাকায় বা সেই সংক্রান্ত কোনও আলোচনা সেই ভাবে পালে হাওয়া না পাওয়ায় লগ্নকারীদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে। এই আবহে তিন স্টকের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা, জেনে নিন সেগুলো কী কী।
আরও পড়ুন: West Midnapore: ছাত্রীর কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় হুমকি?শেষমেশ পুলিশের জালে শিক্ষক!
লক্ষ্মী অর্গানিক ইন্ডাস্ট্রিজ: এই সংস্থা মূলত বিশেষ ধরণের এক রাসায়নিক প্রস্তুত করে। এই সংস্থার শেয়ার নিয়ে আশাবাদী বিশেষজ্ঞদের একাংশ। এই সংস্থার শেয়ার দর ১৬৪ টাকা। এর টার্গেট প্রাইস ১৮৯ টাকা এবং স্টপ লস ১৫৫ টাকা।
আইআইএফএল ফিনান্স: নন-ব্যাঙ্কিং ফিনানশিয়াল সংস্থার স্টক নিয়েও ইতিবাচক লগ্নিকারীরা। এই স্টকের দাম এখন ৪৯৮ টাকা। এর টার্গেট প্রাইস ৫৫০ টাকা এবং স্টপ লস ৪৭৮ টাকা।
জিন্দাল শ লিমিটেড: আয়রন ও স্টিল পাইপ প্রস্তুতকারী সংস্থার স্টক অস্থিরতা কাটিয়ে কিছুটা স্টেবেল হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ২৫১ টাকা। এর টার্গেট প্রাইস ২৮০ টাকা এবং স্টপ লস ২৪০ টাকা (Stocks)।


