Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাক দলের আমূল পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। এবার পাক টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছে সরফরাজ (Sarfaraz Ahmed)।
নতুন দায়িত্বে সরফরাজ (Sarfaraz Ahmed)
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল পাকিস্তান ক্রিকেটে আমূল পরিবর্তন আনা হবে। এবার পাকিস্তানের টেস্ট দলের সঙ্গে নাম জুড়তে চলেছে সরফরাজ আহমেদের। টেস্টে চূড়ান্ত হতাশাজনক পারফর্ম করার পর এই পরিবর্তন ছিল শুধু সময়ের অপেক্ষা। সূত্রের খবর অনুযায়ী টেস্ট দলের কোচ হতে চলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed)।
গত বছরের অক্টোবর থেকেই পাকিস্তানের টেস্ট দলের পূর্ণ সময়ের কোচের জায়গা খালি ছিল। সেই সময় অন্তর্বরী কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন আজহার মাহমুদ। তবে এবার পাকিস্তানক্রিকেট বোর্ড চাইছে পূর্ণ সময়ের জন্য কোচ নিয়োগ করতে আর তাই তারা ভরসা করতে চাইছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ককে।

সব কিছু ঠিক থাকে থাকলে মে মাসে বাংলাদেশের সঙ্গে পাককিস্তান টেস্ট সিরিজ খেলবে। যেহানে দুটি টেস্ট হওয়ার কথা রয়েছে। পাক সংবাদ সূত্রের খবর অনুযায়ী সেই সিরিজ থেকেই এই নতুন ভূমিকায় দেখা যাবে সরফরাজ আহমেদকে। পাকিস্তানের এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারকে নিয়োগের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: Anil Kumble: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতকে সতর্ক করলেন অনিল কুম্বলে
উল্লেখ্য সরফরাজের অধিনায়কত্বে পাকিস্তান টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল। সরফরাজের নেতৃত্বেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ভারতকে হারিয়েছিল। সেটাই ছিল পাকিস্তানের সর্বশেষ আইসিসি-র খেতাব জয়। সেই সরফরাজকেই এবার দায়িত্ব দিতে চলেছে পাককিস্তান ক্রিকেট বোর্ড (Sarfaraz Ahmed)।


