Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের সুযোগ পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ট্রুডি লিন্ডব্লেড (Scotland)।
বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুললো স্কটল্যান্ড (Scotland)
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাই পর্বে ছিটকে যাওয়ার ফলে মূল পর্বে স্কটল্যান্ড যোগ্যতা অর্জন করতে পারেনি। আইসিসি ও বিসিবি-র মধ্যে টানাপড়েন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বিতর্কের। বাংলাদেশের পরিবর্তে শিকে ছিঁড়েছে স্কটল্যান্ড। কিন্তু এই ভাবে বিশ্বকাপে জায়গা পেতে চায়নি স্কটল্যান্ড, এমনটাই জানিয়েছেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেড। বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটারদের সমবেদনা জানিয়েছেন তিনি। সেই চর্চা এখন চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে (Scotland)।
এই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ট্রুডি লিন্ডব্লেড। তিনি বলেন, ‘অবশ্যই এ ভাবে বিশ্বকাপে সুযোগ পেতে চাইনি আমরা। বিশ্বকাপ খেলার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনও দেশই চাইবে না আমরা যে ভাবে সুযোগ পেয়েছি, সে ভাবে বিশ্বকাপ খেলতে। কিন্তু অদ্ভুত ও অপ্রত্যাহশিত ভাবেই এই সুযোগ এসেছে আমাদের সামনে। তবে বাংলাদেশের প্লেয়ারদের জন্য খারাপ লাগছে। ওঁদের সমবেদনা জানাচ্ছি।’

তবে শেষ লগ্নে সুযোগ পেলেও দলকে নিতে আশাবাদী স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান। যাঁরা বলছেন দুর্বল দল হয়েও ভাগ্যের জোরে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, তাঁদের একহাত নিলেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড প্রধান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও সমালোচনায় কান দিতে নারাজ তিনি। বরং দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
আরও পড়ুন: India EU: ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি: স্বাধীনভাবে এগিয়ে চলার বার্তা
তিনি বলেন, ‘এই বিষয়টা নিয়ে প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমরা এটুকুই জানি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আমাদের বেছে নেওয়া হয়েছে। ICC র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে রয়েছে স্কটল্যান্ড। আমরাও যথেষ্ট শক্তিশালী টিম এবং গোটা বছর জুড়ে ভাল পারফর্ম করেছি। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। এখন বিশ্বকাপে সুযোগ পাওয়ায় নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত।’ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। দলকে নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন (Scotland)।


