Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মানবিক কারণে নিয়ম ভাঙতে চলেছে ICC। একাধিক মহল থেকে আবেদন পেয়ে উদ্যোগী জয় শাহ (Pratika Rawal)।
অবশেষে জয়ের মেডেল পাচ্ছেন প্রতীকা রাওয়াল (Pratika Rawal)
অবশেষে সবার ইচ্ছেপূরণ হতে চলেছে। বিশ্বকাপ জয়ের জন্য মেডেল পেতে চলেছেন টিম ইন্ডিয়ার ওপেনার প্রতীকা রাওয়াল। চোট পেয়ে বিশ্বকাপের সেমি ফাইনালের আগে ছিটকে যান তিনি। প্রতীকা রাওয়ালকে বিশ্বকাপ জয়ের মেডেল দেয়নি ICC। নিয়ম অনুযায়ী তিনি ব্রাত্য থেকেছেন। ইটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভারতের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। অপ্রত্যাশিত চোটে সেমি ফাইনাল ও ফাইনালে তাকে থাকতে হয় মাঠের বাইরে। তবে বিভন্ন মহল থেকে দাবি করে হয় তাকে প্রতীকাকে মেডেল দেওয়ার জন্য। অবশেষে তাঁর জন্য নিয়মে কিছুটা বদল আনল ICC। সৌজন্যে ICC চেয়ারম্যান জয় শাহ (Pratika Rawal)।

প্রতীকা রাওয়াল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়ে ডান পায়ে চোট পান। যার পর বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এরপর টিম ইন্ডিয়ায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় শেফালি বর্মার। তবে তিনি প্রতীকার অভাব অনুভব করতে দেননি। ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। বল হাতেও তুলে নেন ২ উইকেট। তবে পুরো বিশ্বকাপ প্রতীকা দলের সঙ্গে ছিলেন। ইনাল জয়ের পর হুইলচেয়ারে করে তিনি মাঠে নামেন। বিশ্বকাপের ট্রফি বিতরণের মঞ্চেও তিনি ছিলেন হুইলচেয়ারে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন প্রতীকা।

আরও পড়ুন: India Womens Cricket Team: নারীশক্তির জয়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্মৃতি-হরমনদের
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতীকা বলেন ‘জয় শাহ আমাদের ম্যানেজারকে মেসেজ করেছেন। জানিয়েছেন প্রতীকা মেডেল পাচ্ছে, সেই হিসেবে ব্যবস্থা নিতে। জয় শাহ ICC-কে জানিয়েছেন মেডেল দিতে। আমার কাছে আসতে কিছুটা সময় লাগবে। অবশেষে আমি আমার নিজের পদক পাব। আমি যখন অন্যের পদক দেখি তখন আমার চোখে জল চলে এসেছিল। এই মেডেলের পিছনে অনেক লড়াই রয়েছে আমাদের।’
প্রতীকা রাওয়াল মেডেল না পেলেও তাঁকে সেই অভাব বুঝতে দেননি সতীর্থরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সময় আমনজ্যোৎ কৌর প্রতীকাকে তাঁর মেডেল দিয়েছিলেন। বিশ্বকাপ জয়ের পর প্রতীকার হাতে ট্রফি তুলে দিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Pratika Rawal)।


