Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিনভর ধাক্কা খেল দেশের দুই সূচক। ২৭৭ পয়েন্ট পড়েছে Sensex ও Nifty ১০৩ পয়েন্ট। পতন দেখা গিয়েছে আইটি ও মেটাল সেক্টরে একাধিক স্টকে (Sensex and Nifty)।
মঙ্গলবার ধাক্কা খেল মার্কেট (Sensex and Nifty)
দিনের শুরুতে ধাক্কা খেয়ে মাঝে কিছুটা সামলে উঠেছিল দেশের শেয়ার মার্কেট। তবে শেষে ‘লাল’ থাকলো শেয়ার বাজার। ১৮ নভেম্বর, মঙ্গলবার এ দিন Nifty 50 পড়েছে ১০৩.৪০ পয়েন্টে, এই সূচক শেষ করেছে ২৫৯১০.০৫ পয়েন্ট। বিএসই সেনসেক্স পড়ল ২৭৭.৯৩ পয়েন্ট, এই সূচক এ দিন বন্ধ হয়েছে ৮৪৬৭৩.০২ পয়েন্টে। ধাক্কা লেগেছে আইটি ও মেটাল সেক্টরে (Sensex and Nifty)।
সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, জিওজিট ইনভেস্টমেন্টের রিসার্চ হেড বিনোদ নায়ার জানিয়েছেন, মূলত এই দিন সূচক পড়ে থাকতে পারে ২টি কারণে। প্রথমত বিশ্ববাজারে ধাক্কা লেগেছিল সেই প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, সম্প্রতি বাজার কিছুটা ওঠায় প্রফিট বুকিং হয়েছে। তার প্রভাবও পড়েছে মঙ্গলবার বাজারে। তাঁর মতে, আইটি, মেটাল ও রিয়েল এস্টেট সেক্টরে ধাক্কা লাগায় সামগ্রিক ভাবে ধাক্কা খেয়েছে। এই সপ্তাহে আমেরিকায় কর্মসংস্থান তথ্য প্রকাশিত হওয়ার কথা, সেদিকেই তাকিয়ে সকলে।
আরও পড়ুন: SIR: কলকাতায় ফর্ম বিলিতে ধীরগতি, সতর্ক করল কমিশন!
তবে একাধিক সংস্থা লাভের মুখ দেখিয়েছে এ দিন। তালিকায় রয়েছে ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, আইচার মোটর্স, মারুতি সুজ়ুকি, শ্রীরাম ফিন্যান্স, টাইটান কোম্পানি। তবে বেশ কিছু সংস্থা পতন দেখেছে সারাদিন। তালিকায় রয়েছে আদানি পাওয়ার, ডিএলএফ, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, সিজি পাওয়ার, টেক মাহিন্দ্রার মতো সংস্থা। এগুলি আজ ২ শতাংশেরও বেশি পড়েছে (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


