Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের প্রথম ট্রেডিং সেশনেই লাফিয়ে বাড়ল ভোডাফোন-আইডিয়ার শেয়ার দর (Vodafone)।
ভোডাফোনের শেয়ার দরে বিপুল বৃদ্ধি (Vodafone)
নতুন বছরের প্রথ ট্রেডিং সেশনেই বৃদ্ধি পেল ভোডাফোন-আইডিয়ার শেয়ার দর। বৃহস্পতিবার ৫.২০ শতাংশ বেড়ে দেশের এই টেলিকম অপারেটর সংস্থার শেয়ার দর হয়েছিল ১১.৩২ টাকা। ভোডাফোনের তরফে জানানো হয়েছে ভোডাফোনের প্রোমোটার গ্রুপ ওই সংস্থায় ৫,৮৩৬ কোটি টাকা লগ্নি করবে। আর এই খবর আসার পর থেকেই সংস্থার শেয়ার দরে বৃদ্ধি দেখা গিয়েছে (Vodafone)।
সংস্থার তরফে জানানো হয়েছে তার প্রোমোটার সংস্থা আগামী ১২ মাসে ৩০৭ কোটি টাকা লগ্নি করবে। বাকি টাকা দেওয়া হবে শেয়ার-বেসড মেকানিজমের মাধ্যমে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা সংস্থার বকেয়া এজিআর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ৩১ ডিসেম্বর। ভোডাফোনের প্রায় ৮৭,৬৯৫ কোটি টাকার এজিআর বকেয়া আপাতত ‘ফ্রিজ়’ করার অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অর্থ পরিশোধের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে এই বকেয়া এখন ০৩১-৩২ অর্থ বছর থেকে শুরু করে ২০৪০-৪১ অর্থ বছরের মধ্যে কিস্তিতে মেটাতে হবে। পাশাপাশি, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থ বছরের বকেয়া এজিআর আগামী পাঁচ বছরে পরিশোধ করার সুযোগ দেওয়া হয়েছে। টেলিকম সংস্থার লাইসেন্স ফি এবং স্পেকট্রাম ব্যবহারের চার্জ নির্ধারণের জন্য যা মাপকাঠি ব্যবহার করা হয় তা টেলিকম ক্ষেত্রে এজিআর হিসেবে পরিচিত।

আরও পড়ুন: Ramakrishna Kalpataru: আজ কল্পতরু উৎসব, ঠাকুরের আশীর্বাদে সব ইচ্ছে হবে পূরণ!
টেলিকম সংস্থার ব্যবসার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চিন্তা থাকলেও শেয়ার পারফরম্যান্স গত বছর পজিটিভ রয়েছে। গত এক মাসে ১৩ শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে সংস্থার। ৫০ শতাংশ বৃদ্ধি হয়েছে গত ৬ মাসে। গত এক বছরের নিরিখে ৪০ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার স্টকের (Vodafone)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


