Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের ঘটনায় নতুন করে শুল্ক চাপিয়েছে আমেরিকা। তাছাড়া আরও কিছু কারণে উদ্বেগে লগ্নিকারীরা (Sensex and Nifty)।
আবারও ধাক্কা খেল দুই সূচক (Sensex and Nifty)
সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে পতনের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার মার্কেট কিন্তু সেই ছবি দেখা গেল না মঙ্গলবার। সোমবার দুরন্ত কামব্যাক করলেও মঙ্গলবার পতন আটকাতে পারেনি মার্কেট। সারাদিন দুই সূচক ছিল নিম্নগামী। দিনের শেষ করল আড়াইশো পয়েন্ট নীচে (Sensex and Nifty)।
১৩ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার সেনসেক্স ২৫০.৪৮ পয়েন্ট নেমে দিন শেষ করেছে ৮৩,৬২৭.৬৯ পয়েন্টে। নিফটি৫০ সূচক ৫৭.৯৫ পয়েন্ট নেমে ২৫,৭৩২.৩০ পয়েন্টে শেষ করেছে। তবে লাভ দেখা গিয়েছিল ব্যাঙ্ক নিফটি-তে। এই সূচক ১২৮.৩০ পয়েন্ট উঠে শেষ করেছে ৫৯,৫৭৮.৮০ পয়েন্টে।
বিশ্লেষকদের মতে সম্প্রতি নতুন শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। যাঁদের ইরানের সঙ্গে ব্যবসা রয়েছে তাঁদের উপর অতিরিক্ত ২৫ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে। ভারতেরও ব্যবসা রয়েছে ইরানের সঙ্গে। এই আবহে উদ্বেগে রয়েছেন লগ্নিকারীরা আর তার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। সোমবার আমেরিকার সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত ভারত-আমেরিকার সম্পর্কের গুণগান করার পর ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল শেয়ার বাজারে কিন্তু পরের দিনই সেই ম্যাজিক ম্লান হয়ে যায়। যার ফলে এই পতন বলে মত বিশেষজ্ঞদের।

লাভ দিয়েছে যে সকল সংস্থা
এ দিন পতনের বাজারেও সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে এটার্নাল। বৃদ্ধি হয়েছে ৩.২৪ শতাংশ। বেড়েছে টেক মাহিন্দ্রা, ICICI ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, TCS-এর মতো সংস্থা।
ধাক্কা খেয়েছে যে সকল স্টক
এ দিন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে টাটা গ্রুপের স্টক Trent। এটি পড়েছে ৩.৩৯ শতাংশ। L&T পড়েছে ৩.২৫ শতাংশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পড়েছে ২.১৪ শতাংশ। ধাক্কা খেয়েছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, মারুতি সুজুকি ইন্ডিয়ার মতো সংস্থা (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


