Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালে পতন দিয়ে শুরু হলেও ঘুরে দাঁড়িয়েছে দেশের মার্কেট। ব্যাঙ্ক নিফটি ও কিছু সংস্থার শেয়ার দরে উত্থান দেখা গিয়েছে (Sensex and Nifty)।
ট্র্যাকে ফিরল শেয়ার বাজার (Sensex and Nifty)
সোমবার প্রথম সেশনের একেবারে বিপরীত ছবি দেখা গেল মঙ্গলবার। সকাল থেকে পতন দেখা গিয়েছিল স্টক মার্কেটে। আমেরিকা ও এশিয়ার বাজারের পতনের সঙ্গে অনেকটাই ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ার মার্কেট। সকালে বাজার খোলার পর সেনসেক্স নেমে গিয়েছিল ৩০০ পয়েন্টে। তবে বেলা বাড়ার সাথে সাথে সামলে নেয় শেয়ার মার্কেট। কমতে থাকে পতনের মাত্রা (Sensex and Nifty)।
সকাল ৯টা ৩০ নাগাদের কাছাকাছি BSE Sensex পরে গিয়েছিল ১৩৬ পয়েন্ট। নিফটি পরে গিয়েছিল ৫০ পয়েন্ট। তারপরেও আরও পড়েছে সেনসেক্স। ৩০০ পয়েন্ট পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়েছে দালাল স্ট্রিট। দুপুর ১২টা নাগাদ ১১০ পয়েন্ট মত পড়ে সূচক ৮৪,৮৫০ পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে। নিফটি৫০ সূচক দাঁড়িয়ে ২৫,৮৬০ পয়েন্টের আশেপাশে। ব্যাঙ্ক নিফটির অবস্থা তুলনামূলক অনেকটাই ভাল। ১৯ পয়েন্টের মত ওই সূচক উঠে ৫৮,৯৮০ পয়েন্টে কাছাকাছি রয়েছে।
আরও পড়ুন: Headache: অতিরিক্ত কাজের চাপে মাথা যন্ত্রনা? এই ৬ উপায়ে মিলবে আরাম
তাছাড়াও এই দিন ভারতী এয়ারটেল বেড়েছে প্রায় ২ শতাংশের কাছাকাছি। দুপুর ১২টা পর্যন্ত Gainers-এর তালিকায় রয়েছে সিমেন্স এনার্জি ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, আদানি এনার্জি সলিউশন, পিডিলাইট ইন্ড্রাস্ট্রিজ।
তবে বড়সড় ধাক্কা খেয়েছে হিন্দুস্থান জিঙ্ক, বেদান্ত গ্রুপ, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, হিন্দালো, বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট-সহ একাধিক সংস্থা। এ দিনই তালিকাভুক্ত হয়েছে Physicswallah। পতনের বাজারেও ৩৩ শতাংশ প্রিমিয়াম নিয়ে বাজারে তালিকাভুক্ত হয়েছে এই সংস্থার আইপিও (Sensex and Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


