Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহের ধারাবাহিকতা এই চলতি সপ্তাহেও বজায় থাকবে বলেই আশা করছেন মার্কেট এক্সপার্টরা (Stocks)।
চার স্টকে নজর রাখার পরামর্শ (Stocks)
গত সপ্তাহে দেশের শেয়ার মার্কেট টানা পাঁচ ট্রেডিং সেশনেই বৃদ্ধি দেখেছে। তবে শেষ ট্রেডিং সেশনে সারাদিন বাজার ডাউন থাকলেও শেষে বাজার পজিটিভ হয়েছিল। যার ফলে নিফটি৫০ বেড়েছিল মাত্র ৩০ পয়েন্ট বা ০.১২ শতাংশ এবং সেনসেক্স বেড়েছিল ০.০৯ শতাংশ বা ৮৪ পয়েন্ট। গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছে ১.৬৩ শতাংশ বা ৪১৭ পয়েন্ট এবং সেনসেক্স ১ হাজার ৩৪৬ পয়েন্ট বা ১.৬২ শতাংশ বেড়েছিল। গত সপ্তাহের এই ধারাবাহিকতা এই সপ্তাহেও বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা কোন কোন স্টক কেনার পরামর্শ দিলেন দেখে নিন (Stocks)।
- সিটি ইউনিয়ন ব্যাঙ্ক: এই সংস্থার স্টকের দাম এখন ২৭১ টাকা। এর টার্গেট প্রাইস ২৯০ টাকা এবং এর স্টপ লস ২৬২ টাকা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই স্টকের বুলিশ প্যাটার্ন ফর্ম করেছে। তাই এই স্টক রয়েছে আপওয়ার্ড ট্রাজেকটরিতে।
- হাউসিং অ্যান্ড আর্বান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড: বিশেষজ্ঞরা জানাচ্ছেন শর্ট টার্ম ট্রেন্ড অ্যানালিসিসে এই স্টকেও বুলিশ প্যাটার্ন রয়েছে। এখন এই সংস্থার স্টকের দাম ২২৯ টাকা। এর টার্গেট প্রাইস ২২৩ টাকা এবং স্টপ লস ২৪০ টাকা।

আরও পড়ুন: Shubman Gill: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমন গিল, অসুস্থতা কাটলেও টেস্টেও গিলের খেলা নিয়ে ধোঁয়াশা
- আথার এনার্জি লিমিটেড: কারেকশনের জেরে এই সংস্থার স্টকের রিলেটিভ স্ট্রেনথ ইনডেক্স আকর্ষণীয় জায়গায় রয়েছে। ওভারব্রট জোন থেকে তা বেরিয়ে এসেছে। যার কারণে বিশেষজ্ঞরা এই স্টকে লগ্নির পরামর্শ দিয়েছেন। এই স্টকের দাম এখন ৬৪৯.৬০ টাকা। এর টার্গেট প্রাইস ৬৯০ টাকা এবং এর স্টপ লস ৬৩৪ টাকা।
- এইচবিএল ইঞ্জিনিয়ারিং: এই সংস্থার স্টকের দাম এখন ১ হাজার ৪১ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ১১৪ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৫ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


