Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাসের শেষ ট্রেডিং সেশনে আইটি স্টকের পতনে চাপে দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Sensex and Nifty50)।
ধাক্কা খেল স্টক মার্কেট (Sensex and Nifty50)
মাসের শেষ ট্রেডিং সেশনে ভারতের শেয়ার মার্কেট ধাক্কা খেয়েছে। মঙ্গলবার প্রায় আড়াইশো পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৮০ পয়েন্টের কাছাকাছি ধাক্কা খেয়েছে নিফটি। এর পাশাপাশি ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক নিফটি। এই সূচকও পড়েছে প্রায় ২০০ পয়েন্টের কাছাকাছি (Sensex and Nifty50)। আর এর কারণে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে লগ্নিকারীদের কপালে।
৩০ জুন সেনসেক্স ২৪৯.৭০ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ পতনের পর দাঁড়িয়েছিল ৭৬,৪৭৮.৬৭ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ৮০.৫০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ কমে বন্ধ হয়েছে ২৩,৮৬৫.৭৫ পয়েন্টে। দিনের শুরুতে মার্কেটে কিছুটা উত্থান দেখা গেলেও পরে সেটা শ্লথ হয়ে যায়। মঙ্গলবার ধাক্কা খাওয়ার পরেও দুই বেঞ্চমার্ক সূচক ইতিবাচক জায়গায়ই শেষ করেছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। অপরিশোধিত তেলের দামে পতন, FII-এর আউটফ্লো কমে আসার মতো কারণে তুলনায় সুবিধাজনক অবস্থানে বাজার রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে এই দিন ধাক্কা লেগেছে আইটি সেক্টরে। মঙ্গলবার নিফটি আইটি ইনডেক্স ২.০৮ শতাংশ নেমেছে। বৃহৎ আইটি স্টকগুলির মধ্যে, Infosys, TCS, HCL Tech, Tech Mahindra- ভাল ধাক্কা খেয়েছে। সেনসেক্সে যে স্টকগুলি ধাক্কা খেয়েছে, সেগুলির মধ্যে রয়েছে ITC ও Hindustan Unilever-ও (Sensex and Nifty50)।
আরও পড়ুন: France vs Sweden: এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফের ফরাসি বিপ্লব
অন্যদিকে ৫ শতাংশের বেশি পড়েছে মারুতি সুজুকি। তবে ভাল বৃদ্ধি দেখা গেছে Titan, বাজাজ ফিনান্স, Eternal, আদানি পোর্টসের শেয়ার দরে। তবে আইটি সেক্টরের ধাক্কার কারণেই এই দিনের বাজার টলমল হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আইটি-র পাশাপাশি পতন দেখা গেছে মেটাল ইনডেক্সে। নিফটি১০০ এবং নিফটি৫০০-এর মত সূচকের পতন যেমন দেখা গেছে আবার নিফটি স্মলক্যাপ বেড়েছে।
ব্রেন্ট ক্রুড-এর দাম অনেকটাই কমেছে তবে ডলারের তুলনায় ভারতীয় টাকা সামান্য দুর্বল হয়েছে। বিশ্লেষকদের মতে আমেরিকার বাজারে সুদের হার কোন দিকে যায় সেই নিয়ে অনিশ্চিয়তা তৈরি হওয়ার কারণে এর প্রভাব পড়েছে ভারতের বাজারে। তবে এই মুহূর্তে পশ্চিম এশিয়ার মধ্যে পরিস্থিতি কী দাঁড়ায় তার উপরও নির্ভর করছে দালাল স্ট্রিটের ভাগ্য (Sensex and Nifty50)।


