Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স সকালে ভাল শুরু করলেও বেলাশেষে পয়েন্ট কমেছে (Sensex and Nifty50)।
শেষলগ্নে ডাউন হল বাজার (Sensex and Nifty50)
বৃহস্পতিবার পজিটিভ ওপেনিং হওয়ার কারণে আশা দেখছিলেন লগ্নিকারীরা কিন্তু বেলাশেষে সেই আশায় জল পড়ল। শেষ লগ্নে এসে পতনের খাদে দালাল স্ট্রিট। এই দিন বাজার বন্ধের সময় নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ১৯৬ পয়েন্টে। শেষ ক্লোজিংয়ের থেকে ৩৪ পয়েন্ট বা ০.১৪ শতাংশ কমেছে। সেনসেক্স রয়েছে ৭৭ হাজার ৯৮৮ পয়েন্টে। শেষ ক্লোজিংয়ের থেকে ১২২ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমেছে (Sensex and Nifty50)।
তবে বৃহস্পতিবার বাজার ওপেন হওয়ার সময় ছবিটা এমন ছিল না। ৬০০ পয়েন্টের বেশি বেড়েছিল সেনসেক্স। কিন্তু বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে পতন দেখা যায় এই সূচকের। প্রায় ৪০০ পয়েন্ট কমে সেনসেক্স। সেখান থেকে যদিও কিছুটা ঘুরে দাঁড়িয়ে পরিস্থিতি সাময়িক সামাল দিতে পেরেছে এই ইনডেক্স সূচক।
দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমলেও ভাল পারফর্ম করেছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলি। স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৮৯ শতাংশ এবং মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৬৩ শতাংশ। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেও দেখা গিয়েছে মিক্সড পারফরম্যান্স। নিফটি-তে পয়েন্ট কমেছে প্রাইভেট ব্যাঙ্ক, অটো, ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, অয়েল অ্যান্ড গ্যাসের মতো সেক্টরাল ইনডেক্সের। তবে পয়েন্ট বেড়েছে ডিফেন্স, মেটাল, আইটি, কমোডিটিজের মতো একাধিক সেক্টরাল ইনডেক্সের।
আরও পড়ুন: Child Protection: পড়াশোনার টোপ দিয়ে পাচারের চেষ্টা! উদ্ধার ৫৯ শিশু
সকাল থেকে বৃদ্ধির আবহ থাকলেও শেষবেলায় পয়েন্ট কোমর পিছনে একাধিক কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তবে বাজারের অন্যতম পতনের কারণ হিসেবে দায়ী করেছেন প্রফিট বুকিংয়ের প্রবণতাকে। বেশ কিছু সেক্টরে এই প্রবণতার ফলে শেষ লগ্নে এই পতন বলে জানিয়েছেন বিশ্লেষকরা (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


