Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধারাবাহিক পতনের পর শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিংয়ের শুরু থেকেই সবুজ ছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের গ্রাফ (Sensex and Nifty50)।
ঘুরে দাঁড়ালো দেশের শেয়ার মার্কেট (Sensex and Nifty50)
চার সেশনে পতনের মুখ দেখেছে দেশের শেয়ার বাজার। তবে সেই পতনের মুখ থেকে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স। শুক্রবার শেষ ট্রেডিং সেশনে প্রথম থেকেই সবুজ ছিল দুই ইনডেক্স। ধারাবাহিক পতনের ধারা কাটিয়ে এই দিন লগ্নিকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতাও ছিল চোখে পড়ার মতো। যা বাজার বৃদ্ধিতে সাহায্য করেছে। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড সংস্থাগুলির মার্কেট ক্যাপিটলাইজেশনও বেড়েছে (Sensex and Nifty50)।
শুক্রবার ০.৫৮ শতাংশ বা ১৫১ পয়েন্ট বেড়েছে নিফটি৫০ রয়েছে ২৫ হাজার ৯৬৬ শতাংশ। সেনসেক্স বেড়েছিল প্রায় ৬০০ পয়েন্ট। তবে বাজার বন্ধের পরে এই বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৮৪ হাজার ৯২৯ পয়েন্টে। বৃহস্পতিবারের ক্লোজিংয়ের তুলনায় তা বেড়েছে ০.৫৩ শতাংশ বা ৪৪৮ পয়েন্ট। সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি বিএসই-তে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ১.২৬ শতাংশ এবং ১.২৫ শতাংশ। ক্যাপিটাল মার্কেট বাদে নিফটি-তে সমস্ত সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে (Sensex and Nifty50)।
এ দিন পজিটিভ রয়েছে নিফটি৫০ ইনডেক্সের ৫০টি লিস্টেড স্টকের মধ্যে ৪১টি সংস্থার শেয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে শ্রীরাম ফিনান্সের (৪.১০%)। সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের। এই বেঞ্চমার্ক ইনডেক্সে লিস্টেট সংস্থাগুলির মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে এইচসিএল টেকনোলজিস, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের।
আরও পড়ুন: Amit Malviya: সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অমিত মালব্য, তার বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের
শুক্রবার শেয়ার বাজারে বৃদ্ধির পিছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা। আমেরিকার কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) যতটা আশা করা হয়েছিল তার থেকেও বেশি দুর্বল হয়েছে। এর জেরে আগামী বছর ইউএস ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে এই আশা বেড়েছে। যা বাজারে বৃদ্ধির পক্ষে সহায়ক ভূমিকা নিয়েছে বলে জানাচ্ছেন মার্কেট বিশ্লেষকরা। শেষ দুই সেশনে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনার প্রবণতা বাজার বৃদ্ধিতে সাহায্য করেছে বলেই মত বিশেষজ্ঞের (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


