Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার বিপুল বৃদ্ধি ভারতের শেয়ার বাজারে। হাসি ফুটছে লগ্নিকারীদের মুখে (Sensex and Nifty50)।
দেশের শেয়ার বাজারে গতি (Sensex and Nifty50)
বছরের শেষে নতুন বছরের আগে হাসি ফুটলো লগ্নিকারীদের মধ্যে। গত সপ্তাহেও টালমাটাল পরিস্থিতি ছিল দেশের শেয়ার মার্কেটের। তবে চলতি সপ্তাহের প্রথম দিনেই দেশের শেয়ার মার্কেটে গতি দেখা গেল। ২২ ডিসেম্বর, সোমবার বাজার খুলতেই ব্যাপক গতি দেখা যায় সূচকে। ২৬ হাজারের উপরে রয়েছে নিফটি, ৮৫ হাজার পেরিয়ে গিয়েছে সেনসেক্স। সব সেক্টরই সকাল থেকে রয়েছে ‘গ্রিন জোনে’ (Sensex and Nifty50)।
এই দিন সকাল নাগাদ ১৬৯ পয়েন্ট মতো বেড়ে নিফটি ৫০ সূচক রয়েছে ২৬১৩৪.৬৫ পয়েন্টের আশেপাশে। ওই একই সময়ে ৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে সেনসেক্স রয়েছে ৮৫৪৪০-এর আশেপাশে। ২৭৫ পয়েন্টের মতো বেড়ে ব্যাঙ্কনিফটি রয়েছে ৫৯৩৪৫ পয়েন্টের আশেপাশে। বৃদ্ধি দেখা গিয়েছে মিডিক্যাপ নিফটি ও ফিন নিফটি সূচকেও। যার মধ্যে রয়েছে নিফটি মেটাল এবং নিফটি ডিফেন্স সেক্টরেও। বৃদ্ধি দেখা গিয়েছে HDFC ব্যাঙ্ক ও ICICI ব্যাঙ্কের শেয়ারে।
আরও পড়ুন: Accident Rajasthan: ট্রলারে আগুন লেগে ঝলসে মৃত্যু চালকের
এই দিন সকাল থেকেই বেশ কিছু স্টকের দামে বৃদ্ধি দেখা গিয়েছে। দর বেড়েছে হিন্দুস্থান জিঙ্ক, শ্রীরাম ফিনান্স ইনফোসিস, হিন্দালকো, জিন্দাল স্টিল। দাম বেড়েছে সোনা ও রুপার ইটিএফ-এর। বৃদ্ধি দেখা গিয়েছে লেন্সকার্ট সলিউশন, হিন্দুস্তান কপারের স্টকের দামেও। তবে এর পাশাপাশি ধাক্কা খেয়েছে কিছু স্টক। সিমেন্স এনার্জি ইন্ডিয়া-র স্টকের দাম কমেছে ৬ শতাংশের বেশি। তাছাড়াও দাম কমেছে আল্ট্রাটেক সিমেন্ট, চোলামন্ডলম ইনভেস্ট, জেএসডব্লিউ এনার্জি, হুন্ডাই মোটর্সের (Sensex and Nifty50)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


