To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো মানেই ঢাকের তালে গা ভাসানো (Shankh Benefits), আর তার সঙ্গেই যেন অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে থাকে শঙ্খধ্বনি। ঘরে মায়ের পুজো হোক বা মণ্ডপে-শঙ্খ না বাজলে যেন পরিপূর্ণতা আসে না পূজায়। হিন্দু ধর্মে শঙ্খ ধ্বনি একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ আচার। তবে জানেন কি, এই ঐতিহ্য শুধু ধর্মীয় তাৎপর্য বহন করে না, এর পেছনে রয়েছে একাধিক স্বাস্থ্যগত উপকারিতাও?
চলুন দেখে নিই, শঙ্খ বাজানোর ১০টি গুরুত্বপূর্ণ শারীরিক ও মানসিক উপকারিতা- (Shankh Benefits)
- ১. ফুসফুসকে করে শক্তিশালী: (Shankh Benefits)
শঙ্খ বাজাতে গেলে অনেকটা সময় ধরে শ্বাস নিতে ও (Shankh Benefits) ছাড়তে হয়। এই অভ্যাস ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং ফুসফুসের পেশিকে করে মজবুত। যাঁরা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী। - ২. শ্বাসযন্ত্রের সমস্যা কমায়: (Shankh Benefits)
শ্বাসনালির স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে (Shankh Benefits) শঙ্খধ্বনি। এটি অ্যাজমা বা ব্রংকাইটিসের মতো সমস্যায় স্বস্তি দিতে পারে। - ৩. থাইরয়েড গ্ল্যান্ডে সক্রিয়তা আনে:
শঙ্খ বাজানোর সময় যে কণ্ঠচাপ তৈরি হয়, তা গলার পেশি ও থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। নিয়মিত শঙ্খ বাজালে থাইরয়েডজনিত সমস্যাও নিয়ন্ত্রণে থাকতে পারে। - ৪. মুখমণ্ডলের ব্যায়াম:
শঙ্খ বাজালে মুখ, জিভ ও গলার পেশিগুলোর ব্যায়াম হয়। ফলে মুখের গঠন সুন্দর হয় এবং বক্তৃতাশক্তি বাড়ে। - ৫. রক্তসঞ্চালনে সাহায্য করে:
শারীরিক চাপ প্রয়োগ করে শঙ্খ বাজানোর ফলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছায় সহজে। - ৬. মানসিক চাপ কমায়:
শঙ্খ বাজানো এক ধরনের প্রাণায়াম। এটি মনকে স্থির করে, নার্ভ সিস্টেমকে শিথিল করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। - ৭. পরিবেশে ইতিবাচকতা আনে:
শঙ্খের আওয়াজকে অনেকেই ‘ইতিবাচক কম্পন’ বলে মনে করেন। এটি ঘর বা আশেপাশের জায়গায় এক ধরনের শুদ্ধতা ও পবিত্রতা আনে বলে বিশ্বাস।
আরও পড়ুন: Thalapaty Vijay: বোমাতঙ্ক বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে, করুর কাণ্ডের পর নিরাপত্তায় কড়াকড়ি!
- ৮. একাগ্রতা বাড়ায়:
শঙ্খ বাজানোয় মন ও দেহের সামঞ্জস্য প্রয়োজন হয়। নিয়মিত অভ্যাস মনোযোগ বাড়ায় এবং স্থিরতা আনতে সাহায্য করে। - ৯. জীবাণু প্রতিরোধে কার্যকর:
প্রচলিত বিশ্বাস, শঙ্খের ধ্বনি এমন এক শব্দতরঙ্গ তৈরি করে, যা পরিবেশে থাকা জীবাণুর বিস্তার রোধ করতে পারে। - ১০. আধ্যাত্মিক উন্নয়ন ঘটায়:
শঙ্খ ধ্বনি শুধু পূজার অনুষঙ্গ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক ডাক। ঈশ্বরকে আহ্বানের প্রতীক এই ধ্বনি আমাদের চেতনাকে জাগিয়ে তোলে।


