Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শুক্রবারের ট্রেডিং কতটা পসিটিভ থাকবে সেই বিষয়ে আগ্রহী থাকে লগ্নিকারীদের অনেকেই (Share Market)। বিনিয়োগকারীদের কি আজ পজেটিভ স্টার্ট দেবে দালাল স্ট্রিট?
কেমন ফল হতে পারে আজ শেয়ার বাজারের (Share Market)
বাজারের ওঠা নামার দিকে খেয়াল রেখেই লগ্নির পথে হাঁটেন লগ্নিকারীরা। দিনের শেয়ার মার্কেটের ওঠা নামার উপর নজর থাকে তাদের। লগ্নির স্ট্রাটেজি ঠিক করেন বাজারের কী অবস্থা সেই দেখে। শেষ দু’দিন উর্ধমুখী বাজারের কথা মাথায় রেখে অনেকের আশা বেড়েছে। সদ্য সংস্কার হয়েছে জিসটি হার আর সেই আবহে স্টক মার্কেটে লগ্নির আগ্রহ বেড়েছে লগ্নিকারীদের (Share Market)।
এশিয়ার বাজার শুক্রবার পজেটিভ ভাব ধরে রাখবে বলেই বিশেষজ্ঞদের মত। অস্ট্রেলিয়ার বাজারেও বৃদ্ধি হয়েছে। শেষ ট্রেডিং সেশনে আমেরিকা ও ইউরোপের বাজারও পজ়িটিভ ছিল। শেষ সেশনে রেকর্ড হাইয়ে পৌঁছেছিল আমেরিকার স্টকর মার্কেটের অন্যতম প্রধান সূচক এসঅ্যান্ডপি৫০০ ইনডেক্স।
আরও পড়ুন: US Tariff War : ট্রাম্পের শুল্কনীতি নিয়ে জটিল আইনি লড়াই! নয়া নীতিতে ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের?
বাজারের পরিস্থিতির বিষয়ে মতিলাল অসওয়ালের রিসার্চ হেড সিদ্ধার্থ খেমকা বলেছেন, ‘ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের আউটফ্লো বজায় থাকার ফলে এবং আমেরিকার সঙ্গে ট্রেড ডিল নিয়ে অনিশ্চয়তার আবহেই সাম্প্রতিক জিএসটি রিফর্ম বাজারে অক্সিজেন জুগিয়েছে। জিএসটি সংস্কার কনজিউমার ডিমান্ড বাড়াবে বলে আশা করা যায়। সামনেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম।’ সেই সব কথা মাথায় রেখেই তিনি আশা করছেন দেশের বাজার ধীরে ধীরে ফের বৃদ্ধির পথে হাঁটবে (Share Market)।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেনসেক্স বেড়েছে ১৫০ পয়েন্ট বা ০.১৮ শতাংশ। যার ফলে বম্বে স্টক এক্সচেঞ্জের এই প্রধান সূচক রয়েছে ৮০ হাজার ৭১৮ পয়েন্টে। নিফটি৫০ বেড়েছে ১৯ পয়েন্ট বা ০.০৮ শতাংশ। এর জেরে নিফটি৫০ রয়েছে ২৪ হাজার ৭৩৪ পয়েন্টে (Share Market)।
(ট্রাইব টিভি অনলাইন কোথাও বিনিয়োগের জন্য কোনও পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ করার পূর্বে ঠিকমতো পড়াশোনা করে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করা উচিত)


