Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শোলে’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক (Sholay Screening Cancelled)। ‘জয়-বীরু’র বন্ধুত্ব, গব্বর সিং-এর আইকনিক ভিলেনি, বাসন্তীর সরল উচ্ছ্বাস সব মিলিয়ে ভারতীয় পপ কালচারের এক অনিবার্য অংশ এই সিনেমা। পঞ্চাশ বছর পার করলেও ছবিটি আজও দর্শকের মনে সমানভাবে আবেদন রাখে। তাই গোল্ডেন জুবিলিকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এর প্রদর্শনী নিয়ে ছিল ব্যাপক আগ্রহ।

ইফি-তে ‘শোলে’ কেন দেখানো হল না? (Sholay Screening Cancelled)
গোয়ায় আয়োজিত ৫৬তম International Film Festival of India (IFFI)-র সমাপ্তি অনুষ্ঠানে ‘শোলে’-র 4K রিস্টোর্ড ভার্সন দেখানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে যায়। NFDC-এর ম্যানেজিং ডিরেক্টর প্রকাশ মাদগম এক সাক্ষাৎকারে জানান, ২৬ নভেম্বর স্ক্রিনিং হওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে প্রদর্শন স্থগিত রাখা হয়েছে ফলে বহু সিনেমাপ্রেমী হতাশ হন শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটির রিস্টোর্ড ভার্সন দেখার জন্য অনুরাগীদের মধ্যে ছিল তীব্র উত্তেজনা।

এক মিনিট নীরবতা ও স্মরণ (Sholay Screening Cancelled)
২৪ নভেম্বর অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণ ভারতীয় সিনেমাজগতে শোকের ছায়া ফেলেছে। ইফি-র সমাপ্তি অনুষ্ঠানে, এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়, প্রদর্শনী মঞ্চে রাখা হয় ‘জয়-বীরু’র ব্যবহৃত আইকনিক মোটরবাইকটি, যা তাঁদের বন্ধুত্বের প্রতীক এই দৃশ্য আবেগে ভরিয়ে দেয় উৎসবে উপস্থিত দর্শকদের।
হেমা মালিনীর উপস্থিতি নিয়ে দ্বিধা (Sholay Screening Cancelled)
গোয়ায় লাল কার্পেটে উপস্থিত থাকার কথা ছিল পরিচালক রমেশ সিপ্পি এবং ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনীর। কিন্তু ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার অবনতির কারণে হেমার উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অভিনয়–জগতের শোকের আবহেই বাতিল করা হয় স্ক্রিনিংয়ে তাঁদের অংশগ্রহণ।

আনকাট 4K ভার্সনের প্রতীক্ষা (Sholay Screening Cancelled)
শোলে আজও ‘রিপিট-ভ্যালু’–তে দুর্দান্ত। অসংখ্যবার দেখেও দর্শক বিরক্ত হন না। বিশেষত তরুণ দর্শকদের মধ্যে রিস্টোর্ড আনকাট ভার্সন নিয়ে উচ্ছ্বাস ছিল, উন্নত চিত্রমান, অডিওর নতুন মিক্স, অপ্রকাশিত কিছু অংশ দেখার সম্ভাবনা ইফি-তে দেখানো না যাওয়ায় সবাই অপেক্ষায় রয়েছে বড়পর্দায় নতুন অভিজ্ঞতায় ছবিটি দেখার।
আরও পড়ুন: Stock Market: শেয়ার বাজারে ৩৫ গুণ লাভ, কোন স্টকে কত বিনিয়োগ?
১২ ডিসেম্বর আবার বড়পর্দায় আসছে ‘শোলে’
ইফি-তে না দেখানো হলেও অপেক্ষার অবসান হতে চলেছে। ১২ ডিসেম্বর সিনেমা হলগুলোতে ফের মুক্তি পাচ্ছে ‘শোলে’। এবার দর্শক দেখতে পাবেন, রিস্টোর্ড 4K প্রিন্ট, ডিজিটাল সাউন্ডে নতুন অভিজ্ঞতা, আগের চেয়ে আরও স্পষ্ট, জীবন্ত দৃশ্য গোল্ডেন জুবিলির মাসেই আবারও বড়পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার এই কালজয়ী রত্ন।



