Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। চাকরিহারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেয়া হল? (SSC SC) প্রশ্ন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চের।
‘চাকরিহারা যোগ্যদের যেন কোনও বিপদ না হয়’(SSC SC)
নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরিহারা যোগ্যদের কোনও বিপদ না হয়, সেদিকে নজর রাখতে পড়া হুশিয়ারি কমিশনকে। চিহ্নিত অযোগ্যরা কোনও ভাবেই নতুন পরীক্ষায় বসতে পারবে না, আবারও সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী, অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে মামলা সহ এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামাল কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, সম্পূর্ণ তথ্যসহ চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।
কমিশনকে কড়া হুঁশিয়ারি উচ্চ আদালতের (SSC SC)
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে কেন নতুনদেরও পরীক্ষা নেওয়া হল? বুধবার এই প্রশ্ন তুলল সুপ্রিমকোর্ট। নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরিহারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীরা বিপদে না পড়েন, সেই নিয়ে কমিশনকে কড়া হুঁশিয়ারি উচ্চ আদালতের।
আরও পড়ুন: BLO BLA:SIR ফর্ম অমিল, বিএলও-র চিন্তা বাড়িয়ে ফর্ম আটকানোর অভিযোগ সিপিএম-এর বিএলএ-র বিরুদ্ধে
দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ পরীক্ষার দাবি (SSC SC)
বুধবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘আমরা একবারের জন্যও বলিনি যে, নতুন পরীক্ষায় ফ্রেশারদের ইনক্লুড করতে। আদালত শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় না বসতে পারে। এবং দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ ভাবে পরীক্ষা হয়। রাজ্য যখন ফ্রেশারদের পরীক্ষাও একসঙ্গে নিয়েছে, তখন সবটা তারাই বুঝবে। যাঁরা যোগ্য প্রার্থী তাঁরা যেন কোনওভাবেই সমস্যায় যেন না পড়ে।’
‘এসএসসি সংক্রান্ত সমস্যা শুনবে কলকাতা হাইকোর্ট’(SSC SC)
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস্যা কলকাতা হাইকোর্টই শুনবে । প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাঁদের সমস্যা জানাতে পারবেন। পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, সম্পূর্ণ তথ্যসহ চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয়, তার জন্য এদিন সওয়াল করেন রাজ্য, কমিশনের আইনজীবীরা। এই বিষয়টিও হাইকোর্টের উপরই ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।



