Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সাংবাদিক বৈঠকে শ্রেয়স আইয়ারের চোট নিয়ে আপডেট শেয়ার করলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার। স্বস্তিতে সর্মথকরা (Shreyas Iyer)।
আইসিইউ থেকে ছাড়া পেলেন শ্রেয়স (Shreyas Iyer)
ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসার নাম শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এবার তার শারীরিক অবস্থার আপডেট এবার সামনে এল। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে এসেছিলেন সূর্যকুমার। তার কাছে শ্রেয়সের ব্যাপারে জানতে চাওয়া হয়। তার জবাব স্বস্তিতে রাখবে সমর্থকদের (Shreyas Iyer)।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ‘প্রথম দিন আমি যখন ওর চোটের ব্যাপারে জানতে পারি তখনও ফোন করেছিলাম। ও নড়তে পারছিল না, সেই কারণে ফোন ধরতে পারেনি। এরপর আমি ফিজিওকে ফোন করে ওর ব্যাপারে জিজ্ঞেস করি। এখন শ্রেয়স ঠিক আছে। তবে গত দু’দিন ধরে শ্রেয়সের সঙ্গে কথা হয়েছে, ঠিকঠাক উত্তর দিচ্ছে ও। তার মানে ও এখন ঠিক আছে। আগামী কয়েকদিন নজরদারিতে রাখা হবে (Shreyas Iyer)।’

আরও পড়ুন: Ind vs Aus: ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টির আগে বৃষ্টির ভ্রুকুটি
সিডনি ম্যাচে লেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে ডাইভ দেন শ্রেয়স এবং ক্যাচটাও ঠিকঠাক ধরেন। কিন্তু ক্যাচ ধরার পর ল্যান্ডিং ঠিক মতো না হওয়ায় বাঁ দিকের পাঁজরে চোট লাগে। এরপর হাসপাতালে তাকে ভর্তি করা হলে রিপোর্টে জানা যায় যে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। এর পর ICU-তে ভর্তি করতে হয়। যাতে রক্তক্ষরণ থেকে ইনফেকশন কোনওভাবে ছড়িয়ে না পড়ে। এই ধরণের চোট আরও মারাত্মক হতে পারে তবে সূত্রের খবর শ্রেয়সের অবস্থা এখন স্থিতিশীল। তিনি এখন সুস্থ আছেন এবং তাকে ICU থেকে ছাড়া হয়েছে। তবে আপাতত তাকে থাকতে হবে চিকিৎসকদের নজরদারিতে (Shreyas Iyer)।


