Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গার্গী চৌধুরী, শিলিগুড়ি: শহর শিলিগুড়ির অন্যতম (Siliguri Flyover Color Change) ব্যস্ততম রাস্তা বর্ধমান রোড। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন বহু দূরপাল্লার যানবাহন যাতায়াত করে। দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। সেই সমস্যার সমাধান করতেই পূর্ববর্তী রাজ্য সরকার বর্ধমান রোডের উপর একটি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল।
পালাবদলে রং বদল (Siliguri Flyover Color Change)
দীর্ঘ আট বছরের অপেক্ষার পর (Siliguri Flyover Color Change) অবশেষে ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। প্রথমদিকে ফ্লাইওভারটি তৎকালীন সরকারের পরিচিত নীল-সাদা রঙে সাজানো হলেও রাজনৈতিক পালাবদলের পর তার রঙ বদলে গেরুয়া-সাদা করা হচ্ছে।
কাজ চলছে
তৃণমূল আমলে একাধিকবার এই ফ্লাইওভার চালুর কথা ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। দেখতে দেখতে বিধানসভা নির্বাচনও চলে আসে, ফলে উদ্বোধন আর হয়ে ওঠেনি। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শিলিগুড়ি সফরে এলে অনেকেই আশা করেছিলেন তাঁর হাত দিয়েই হয়তো এই বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের উদ্বোধন হবে। কিন্তু তখনও উদ্বোধন হয়নি। এরপর সাংসদ রাজু বিস্তা স্পষ্টভাবে জানান, ফ্লাইওভারের রঙ পরিবর্তন করা হবে এবং বর্তমানে সেই কাজই চলছে।
আরও পড়ুন: Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার?
এদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, খুব কম সময়ের মধ্যেই এই বহু প্রতীক্ষিত ফ্লাইওভার সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হবে। ফলে এখন শহরবাসীর একটাপ্রশ্ন, কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বর্ধমান রোডের এই ফ্লাইওভার এবং কবে মিলবে দীর্ঘদিনের যানজট থেকে মুক্তি।


