Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: খাবারের কোনও ধর্ম আছে? না মানে হিন্দু চাল, খ্রিস্টান ডাল? (Siliguri Poster Controversy) হিন্দুদের চাল দিয়ে তো মুঘল খানা সহজেই বানানো যায়। কিন্তু তাতে আপত্তি দেখা গেল। দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কেনাকাটার পরামর্শ দিয়ে পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শহরের বিভিন্ন এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের নামে লাগানো পোস্টারে বিরিয়ানি এবং পুজোর সামগ্রী হিন্দু দোকানদারদের কাছ থেকে কেনার আহ্বান জানানো হয়েছে।
ক্রেতাদের আপত্তি! (Siliguri Poster Controversy)
একটি পোস্টারে লেখা, ‘বিরিয়ানি খেতে বারণ করা (Siliguri Poster Controversy) হচ্ছে না। বিরিয়ানি খান কিন্তু হিন্দু দোকান থেকে।’ অন্য একটি পোস্টারে পুজোর কেনাকাটার ক্ষেত্রেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের বক্তব্য, ক্রেতারা কোথা থেকে জিনিস কিনবেন, তা তাঁদের ব্যক্তিগত পছন্দের বিষয়। এ ভাবে কেনাকাটার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া উচিত নয়।
আরও পড়ুন: Actor Imran Khan: ‘কেন আটক, জানি না’, প্রতিবাদে যোগ দিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান
পোস্টার নিয়ে সরব হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব। তাঁর কথায়, “ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তাই সেখানে এমন পোস্টার সত্যিই ভাবা যায় না।” প্রাক্তন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যও এই উদ্যোগের নিন্দা করে বলেন, “কে কোথা থেকে কী কিনবেন, তা কেউ বেঁধে দিতে পারেন না।”


