Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অমল চক্রবর্তী, হুগলি: শনিবার ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস (WB Day Arrangement) উদযাপন অনুষ্ঠান আয়োজিত হবে তারকেশ্বরে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সরকারিভাবে এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হবে । তার আগে সভামঞ্চ ঘিরে চলছে জোর কদমের প্রস্তুতি।
সেজে উঠেছে মঞ্চ (WB Day Arrangement)
এদিন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী অজয় কুমার (WB Day Arrangement) পোদ্দার, বিধায়ক সন্তু পান, দীপাঞ্জন গুহ সহ একাধিক জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্তারা সভাস্থল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সভাস্থলের দু পাশে আরো দুটি করে হ্যাঙ্গার অর্থ্যাৎ মোট ৫টা হ্যাঙ্গার করা হয়েছে। পাশাপাশি কলকাতার পুরনো দিনের হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, মাটির দ্রব্য তৈরির কারিগর সহ একাধিক ঐতিহ্যবাহী শিল্পকলা ও বাংলার একাধিক সংস্কৃতির ছবি লাগানো হয়েছে সভার স্থলের চারিদিকে। চলছে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং।
ফুলে ফুলে সাজানো
বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হচ্ছে মঞ্চ। তমলুক থেকে ২৬জন ফুলের কারিগর মঞ্চ সাজিয়ে তোলার কাজ করছেন গত কয়েকদিন ধরে। থাইল্যান্ড, উটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে হরেক রকমের ফুল। ফুলের সাজের কারিগর একাদশী সামন্ত জানান, ‘২৬শে রাজ্যের পরিবর্তন এর এই প্রথম রাজ্যে প্রধানমন্ত্রীর বড় অনুষ্ঠান। আমরা ফুলের সাজ সজ্জা করার জন্য এসেছি।’

আরকে শিল্পী যতন মালিক বলেন, ‘আমরা তমলুক থেকে এসেছি। অনেক রকমের ফুল দিয়ে আমরা স্টেজ সাজাচ্ছি। এবারে নতুন সরকার তাই স্পেশাল ভাবে সাজানো হচ্ছে। কলকাতায় অর্ডার দিয়ে থাইল্যান্ড থেকে অ্যান্থোরিয়াম, ব্যাঙ্গোলোর থেকে লিলি, জারবেরা সহ অন্যান্য ফুল আনা হয়েছে।’



