Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল : ২০২৫ সালে রুপো বিনিয়োগকারীদের চমকে দিয়েছে। এই বছর রুপোর দাম প্রথমবারের মতো প্রতি কেজিতে ২.৫ লক্ষ টাকা ছুঁয়েছে(Silver)। আন্তর্জাতিক বাজারে সোমবার রুপো এক সময় সর্বকালীন উচ্চতা ৮৩.৬২ ডলার (ভারতে প্রায় ৭,৫২০ টাকা) প্রতি আউন্সে পৌঁছায়, যদিও পরে দর কিছুটা সংশোধন হয়। এদিনই রুপোর দামে প্রায় ১১,০০০ টাকার পতন দেখা গেছে।
সব কিছুকে ছাপিয়ে গিয়েছে রুপো (Silver)
চলতি বছরে রুপো সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত রুপোর দাম প্রায় ১৭০ শতাংশ বেড়েছে, অর্থাৎ প্রতি কেজিতে প্রায় দেড় লক্ষ টাকা বৃদ্ধি। তুলনায়, একই সময়ে সোনার দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। শুধু গত এক সপ্তাহেই রুপোর দর লাফিয়ে উঠেছে ১৫ শতাংশ।
জোগানকে ছাপিয়েছে রুপোর চাহিদা (Silver)
বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের পেছনে রয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, দুর্বল ডলার এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, সৌরবিদ্যুৎ, সেমিকন্ডাক্টর ও ডেটা সেন্টারে রুপোর ব্যবহার দ্রুত বাড়ছে। সিলভার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, টানা চার বছর ধরে রুপোর চাহিদা জোগানকে ছাপিয়ে গিয়েছে। ২০২৪ সালেই বাজারে ঘাটতি ছিল প্রায় ১৪৮.৯ মিলিয়ন আউন্স।
রুপো রফতানিতে কড়াকড়ি করতে পারে চিন? (Silver)
বিশেষ করে ২০২৬ সালের জানুয়ারি থেকে চিন রুপো রপ্তানিতে কড়াকড়ি আরোপ করতে পারে বলে জল্পনা রয়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ সংকট আরও বাড়াতে পারে। টেসলার সিইও ইলন মাস্কও রুপোর দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন : Tarique Rahman: জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা তারেক রহমানের: ২ আসনে লড়বেন খালেদাপুত্র
ভাল রিটার্ন দিতে পারে রুপো (Silver)
বাজার বিশেষজ্ঞদের ধারণা, ২০২৬ সালে রুপোর দাম ৭০ থেকে ৮৫ ডলারের মধ্যে থাকতে পারে, তবে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ভাঙলে ১০০ ডলার প্রতি আউন্সেও দাম ওঠা অসম্ভব নয়। অনেক বিশ্লেষকের মতে, ২০২৬ সালে রুপো আরও ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে। সব মিলিয়ে, ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে রুপো ২০২৬ সালে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।



