Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে স্প্রিন্টে জোড়া পদক সিমরনের। ৯ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স শেষ হলো রবিবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Simran Sharma)।
স্প্রিন্টে জোড়া পদক সিমরনের (Simran Sharma)
তার জন্ম হয়েছিল মাত্র ছ’মাসে। কিন্তু সিমরন শর্মা পৃথিবীর এল দেখতে পাননি। দিল্লির গাজিয়াবাদের মেয়েকে ৭ মাস ইনকিউবিটরে রাখা হয়েছিল বাঁচিয়ে রাখার জন্য। প্রি ম্যাচিওর বেবি বলেই দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন সিমরন। পরে বহু চিকিৎসা করার পর সামান্য দৃষ্টি ফিরে পান তিনি। তবে কোনও প্রতিবন্ধকতাই যে তাকে আটকাতে পারেনি সেই প্রমাণ তিনি দিলেন রানিং ট্র্যাকে (Simran Sharma)।
সিমরনই বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে ভারতের সেরা অ্যাথলিটের সম্মান পেলেন জোড়া পদকে। তিনি এখন ২৫ বছর বয়সে ৭ মিটারের বেশি দূরত্বে দেখতে পান না। দৃষ্টি ঝাপসা হলেও যে তার লক্ষ্য স্থির। তার জন্য তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম আর সেই পরিশ্রমের ফলেই তার এই সাফল্য। টি–১২ ক্যাটিগরির ১০০ মিটারে সোনা পাওয়ার পরে রবিবার ২০০ মিটারে এশিয়ান রেকর্ড গড়েও সিমরন পেলেন ব্রোঞ্জ।
৯ দিনের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স রবিবার শেষ হলো নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। দেশের মাঠে প্রথমবার হওয়া এই বিশ্ব মিটে ভারতের ভারতের হয়ে সর্বকালের সেরা ফল করেন ভারতের প্যারা অ্যাথলিটরা। তাদের ঝুলিতে রয়েছে ৬ সোনা, ৯ রুপো ও ৭ ব্রোঞ্জ সহ মোট ২২ পদক। ১৫ সোনা সহ ৪৪ পদক পেয়ে শীর্ষে ব্রাজিল। পদক তালিকায় ভারত শেষ করলো ১০ নম্বরে।

সিমরনের মতো জোড়া পদক প্রীতি পালের। মেয়েদের টি-৩৫ ক্যাটিগরির ১০০ মিটারে রুপো ও ২০০ মিটারে ব্রোঞ্জ পান প্রীতি। বাকি ৫ সোনা জিতেছেন নিষাদ কুমার (টি৪৭-য়ের হাই জাম্প), সুমিত আন্টিল (এফ৬৪-য়ের জ্যাভিলিনে থ্রো), সন্দীপ সঞ্জয় সাগর (এফ-৪৪য়ের জ্যাভিলিন থ্রো), শৈলেন কুমার (টি-৬৩য়ের হাই জাম্প)।
আরও পড়ুন: Kranti Goud: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘ক্রান্তি’
সিমরন মিডিয়াকে জানিয়েছেন ‘জন্মের পর আশা ছিল না বাঁচার। চোখে সামান্য দেখতে পাওয়া শুরু অনেক পরে। তা সত্ত্বেও বাবা-মা আমাকে সাইয়ে ভর্তি করেন। তবে আমার আন্তর্জাতিক থলিট হওয়ার স্বপ্নপূরণ করেছেন আমার স্বামী গজেন্দ্র সিং।’ সেনাবাহিনীতে কাজ করা গজেন্দ্রর কোচিংয়েই গত সাত বছর ধরে নিজেকে স্প্রিন্টার হিসেবে গড়ে তুলেছেন সিমরন। তিনি প্যারিস প্যারালিম্পিক্সে ২০০ মিটারে ব্রোঞ্জ পেয়েছিলেন। গত বিশ্ব মিটে সোনা পেয়েছিলেন ২০০ মিটারে। এইবার ২০০ মিটারে সোনা না পেলেও ১০০ মিটারে তিনি পেয়েছেন সোনা (Simran Sharma)।


