Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রেক্ষাগৃহে খুব শীঘ্রই আসছে নতুন সিনেমা (Paoli Dam) শুরু থেকে শুরু। ২৬ বছর পর বাংলায় ফের কাজ করবেন অনুপম খের। এই ছবিটির অন্যতম আর্টিস্ট পাওলি দাম। কে টিভি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কী বলছেন তিনি?
শুরু থেকে কী সবটা শুরু করা যায়? (Paoli Dam)
ইচ্ছে থাকলে যায় (Paoli Dam)। (একগাল হাসি।) আর যদি কেউ বাধ্য হয় করতে, তো অবশ্যই। এটার মধ্যে একটা রোম্যান্টিক ব্যাপার আছে।
পাওলির সকাল শুরু কীভাবে? (Paoli Dam)
ঘুম থেকে উঠে তোমার সকাল শুরু কিভাবে? (Paoli Dam)
আমি ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে বসে (Paoli Dam) থাকি। আমার সকাল একটু স্লো শুরু হয়। তারপর গরম জল খাই। তারপর ভাবি কী করতে হবে।
এই যে আবহ, রাজ্যে শুরু থেকেই শুরু, টলিউডেও তাই, তুমি কী বলবে? (Paoli Dam)
এই শুরুটা ভীষণ জরুরি ছিল। আমাদের স্বাধীন প্রযোজক চাই, নাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যায়। মুষ্টিমেয় কজন কাজ করছে, বাকিরা করছে না, সেটা হলে খুব সমস্যা। আমি সবসময় অন্যধারার স্বাধীন সিনেমার প্রোডাক্ট। আমি এইজন্যই বেঁচে আছি। বাকিরা যে থাকবে না সেটা বলছিনা, কিন্তু স্বাধীন প্রযোজকদের প্রয়োজন, যেটা বিগত কয়েক বছরে বন্ধ হয়ে গেছিল।
তোমার শুরুটাও সহজ ছিল না, কী বলবে?
দর্শকদের ওপিনিয়ন থাকবেই, সিনেমা একটা মতামতযুক্ত আর্ট ফর্ম। এটা মানতেই হবে। আমি পজিটিভলি মানিও, যাতে পরবর্তী কাজে আগের ভুল ত্রুটি না হয়। শিল্পীদের একটা কনভিকশন থাকে। যে ধরণের স্ক্রিপ্ট আমি বেছে নিচ্ছি সেটা যেন ইউনিক হয়। এটা একটা টিম ওয়ার্ক। আমি ভীষণ খুশি এই একটা লাভ স্টোরি হতে চলেছে। টোটাদার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি।
২৬ বছর পর অনুপম খেরের বাংলায় কাজে ফেরা…
আগের ছন্দে ফিরতেই হবে। আমি যখন কাজ শুরু করেছিলাম তখন ঋতুপর্ণ ঘোষের মত মানুষেরা ছিল ইন্ডাস্ট্রিতে। কাজের পরিবেশ খুব ভালো ছিল। হেলদি কম্পিটিশন থাকবেই। রেষারেষি থাকবেই। কিন্তু পরিবেশ খুব ভালো ছিল। স্বেচ্ছাচারিতা ছিল না। স্বাধীনতা থাকতেই হবে।


