Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ২১ দিনের অনশনের পর অবশেষে (Sonam Wangchuk) লাদাখের সমাজকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুককে যন্তরমন্তরের আন্দোলনস্থল থেকে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার দিল্লি পুলিশ চিকিৎসকদের পরামর্শ এবং আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ নেয়। একইসঙ্গে যন্তরমন্তরে অবস্থানরত অন্যান্য আন্দোলনকারীদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রের দাবি (Sonam Wangchuk)
পুলিশ সূত্রের দাবি, টানা অনশনের ফলে (Sonam Wangchuk) সোনমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। গত তিন সপ্তাহে তাঁর ওজন ৯ কেজিরও বেশি কমে যায়। চিকিৎসকরা জানান, এই পরিস্থিতিতে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা জরুরি হয়ে পড়েছিল। সেই কারণেই আদালতের নির্দেশ অনুসরণ করে তাঁকে দ্রুত সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কেন এই অনশন?
উল্লেখ্য, NEET প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুক এই অনশন শুরু করেছিলেন। আন্দোলনের শুরুতেই তিনি ঘোষণা করেছিলেন, ২০ জুলাই পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন আসে।
আরও পড়ুন: EIMPA: ইম্পার সাংগঠনিক পুনর্গঠনে বড় পদক্ষেপ, অন্তর্বর্তী কমিটির দায়িত্বে নতুন ওয়ার্কিং টিম
দিল্লি পুলিশ এক্স (X) হ্যান্ডলে জানায়, দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অনশনরত সমাজকর্মীর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি।


