Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ ধারাবাহিকভাবে আগ্রাসনের সঙ্গে ব্যাটিং করছেন ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব। এবার তাঁকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার দাবি তুললেন মহারাজ (Sourav Ganguly)।
বৈভবের হয়ে জোর দাবি সৌরভের (Sourav Ganguly)
এই মুহূর্তে ভারতের যে তরুণ ক্রিকেটারকে নিয়ে চর্চা বেশি হচ্ছে তিনি হলেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। তাঁকে এবার আসন্ন আয়ারল্যান্ড সফরে সিনিয়র দলে সুযোগ দেওয়ার জোরালো দাবি তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি আইপিএল-এ রাজস্থানের হয়ে এই ১৫ বছরের তরুণ তুর্কি একের পর এক ঝোড়ো ইনিংস খেলছেন। তাঁর বিস্ফোরক ব্যাটিংই বলা যায় দলের মূল স্তম্ভ। বিপক্ষে বুমরার মত বোলারও রেহাই পাননি তাঁর হাতে ছক্কা খাওয়ার থেকে। বৈভবের কাছে ছক্কা খাবার পর অস্বস্তিতেও পড়তে দেখা গিয়েছিল বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাকে (Sourav Ganguly)।
সূর্যবংশীর বাতিনঃ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে। তিনি এখন আলোচনার মূল কেন্দ্র। তাঁকে দলে সুযোগ দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছিলেন মাইকেল ভন, অ্যালেন বর্ডারের মত কিংবদন্তি প্রাক্তনীরা। অ্যালেন বর্ডার বৈভবকে স্পেশাল বলেও উল্লেখ করেন। ফলে আয়ারল্যান্ডে সিনিয়র দলে তাঁর সুযোগ পাওয়ার দাবি দিন দিন বাড়ছে আর এর মধ্যে সৌরভও ভোট দিলেন তাঁর হয়ে।

কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মহারাজ বলেন, ‘বৈভব অসাধারণ প্রতিভা। ওর ব্যাটিং দেখার মতো। আয়ারল্যান্ড সিরিজে ওকে সুযোগ দেওয়া যেতেই পারে। আমার মনে হয়, ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত। তবে শচীনের জায়গায় পৌঁছতে সময় লাগবে (Sourav Ganguly)।’
তবে শুধু বৈভব নন এই আইপিএল-এ নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ফর্ম নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন সৌরভ। তাঁর মতে আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে বুমরার সাম্প্রতিক ফর্ম নিয়ে বাকিরা উদ্বেগ প্রকাশ করলেও সেই নিয়ে চিন্তিত নন সৌরভ। তিনি বলেন, ‘বুমরাও মানুষ, তাঁরও খারপ সময় আসতে পারে। বুমরার দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নিজের দিনে ও সেরা।’
প্রতিভাবান পেসার খুঁজে আনার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগনা জেলা ক্রিকেট সংস্থার উদ্যোগে ‘গতি’ নামের একটি প্রকল্প চালু করার ঘোষণা করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌরভ বলেন, ‘শুধু পেসার নয় স্পিনার তৈরির দিকেও দেওয়া উচিত সমান গুরুত্ব (Sourav Ganguly)।’


