Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের বিশ্বকাপে জেতা ম্যাচ আবারও হাতছাড়া করলো বাংলাদেশ। ম্যাচ হেরে ছিটকে গেল বিশ্বকাপের দৌড় থেকে (ICC World Cup)।
জেতা ম্যাচ হাতছাড়া বাংলাদেশের (ICC World Cup)
বিশ্বকাপের লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সাত রানের জয় তুলে নিল শ্রীলঙ্কা। ব্যাট হাতে ভাল শুরু না করতে পারলেও বিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে খুব একটা বেগ পেতে হলো না শ্রীলঙ্কাকে। এই সঙ্গে শ্রীলঙ্কার বড় প্রাপ্তি অধিনায়ক চামারি আতাপাত্তুর রেকর্ড। তিনি এই ম্যাচে ODI ক্রিকেটে চার হাজার রান করলেন। শ্রীলঙ্কার মেয়েদের ক্রিকেটে যোগ হলো এক গুরুত্বপূর্ণ অধ্যায় (ICC World Cup)।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০২ রান তোলে ৪৮.৪ ওভারে। অনবদ্য ইনিংস খেলেন হাসিনি পেরেরা (৮৫) ও আতাপাত্তু (৪৬)। বাংলাদেশের স্পিনার স্বর্ণা আখতার ১০ ওভার বল করে তিন উইকেট নেন ২৭ রানের বিনিময়ে। দুই উইকেট নিয়েছেন রাবেয়া খান।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ম্যাচের হাল ধরেন শার্মিন আখতার। তিনি ১০২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তবে দলের অধিনায়ক নিগার সুলতানা ফিরতেই সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। তিনি করেন ৭৭ রান। একটা সময় আসে যখন বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১২ বলে ১২ রান। হাতে তখনও ছিল পাঁচ উইকেট। সেখান থেকে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ৯ উইকেটে ১৯৫ রানে। এই ইনিংস খেলে চামারি আতাপাত্তু ODI ক্রিকেটে করেন ৪০০০ রান। তিনি প্রথম মহিলা ক্রিকেটার যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন।
আরও পড়ুন: Irfan Pathan: বর্ডার-গাভাসকর ট্রফির প্রসঙ্গ টেনে কোহলির আউট নিয়ে মন্তব্য পাঠানের
এই ম্যাচ হারের ফলে চলতি বিশ্বকাপে বাংলাদেশের বাকি রইলো আর মাত্র একটা ম্যাচ। ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র দুই। একমাত্র তারা হারিয়েছিল পাকিস্তানকে। শ্রীলঙ্কার সংগ্রহে চার পয়েন্ট। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ অক্টোবর ভারতের বিরুদ্ধে (ICC World Cup)।


