Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত নতুন (AC Local Train) এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে বাড়ছে অসুবিধা এবং দেরির সমস্যা। মাস দেড়েক আগে চালু হওয়া এই ট্রেনটি যাত্রীদের জন্য আরামদায়ক হলেও, তার কারণে আপ লাইনের অন্যান্য লোকাল ট্রেনগুলো নিয়মিত সময়মত চলাচল করতে পারছে না। ফলে স্কুল, কলেজ ও অফিস যাত্রীরা সকালের দিকে বিশেষ করে ভোগান্তিতে পড়ছেন।
বিভিন্ন লোকাল ট্রেনও দেরিতে স্টেশনে ঢুকছে (AC Local Train)
যাত্রীরা জানিয়েছেন, শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে (AC Local Train) যাওয়া এসি লোকাল ট্রেন বিধাননগর স্টেশনে প্রায় ১০টার সময় পৌঁছায়। কিন্তু আপ দত্তপুকুর লোকাল ট্রেন ১০টা ০৬ নাগাদ পৌঁছানোর কথা থাকলেও এসি লোকাল ট্রেনকে পথ দেওয়ার কারণে এটি প্রায় ১০টা ২০ মিনিটে পৌঁছায়। এ কারণে বনগাঁ, বারাসতসহ বিভিন্ন লোকাল ট্রেনও দেরিতে স্টেশনে ঢুকছে। প্রতিদিন প্রায় ১৫-২০ মিনিট দেরি হওয়ার কারণে নিত্যযাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে দেরি করছেন, যা তাদের দৈনন্দিন জীবনে বিরূপ প্রভাব ফেলছে।
রেলের নজরে আনার দাবি (AC Local Train)
লেনিনগড় শিক্ষানিকেতনের বাসর বসাক জানিয়েছেন, তিনি বিশরপাড়া (AC Local Train) স্টেশনে উঠেন এবং আগে বনগাঁ লোকাল ট্রেনে ১০:১৩ এ যাতায়াত করতেন। কিন্তু এখন ট্রেন স্টেশনে ঢুকতে ১০:৩০ পর্যন্ত দেরি হচ্ছে। এর ফলে বাধ্য হয়ে তিনি অন্য লোকাল ট্রেন ধরতে হচ্ছে। এ ছাড়াও, ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য শেডের অভাব রয়েছে, যার কারণে গরমে অপেক্ষা করাটা কষ্টকর হয়ে পড়েছে। তিনি এই সমস্যাগুলো রেলের নজরে আনার দাবি জানিয়েছেন।

প্রায় প্রতিদিন ১০-১৫ মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে থাকে
রেলের কাছে যাত্রীদের অভিযোগ, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার সময় প্রায় প্রতিদিন ১০-১৫ মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে থাকে, যার ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে রেল কর্তৃপক্ষের তরফে এই সমস্যার তেমন কোনো সমাধান এখনও দেখা যায়নি।
সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়ছেন
এসব সমস্যার পেছনে ‘এলিট’ বা এসি লোকাল ট্রেনকে অগ্রাধিকার দেয়ার কারণটাই মূলত। যাত্রীদের বক্তব্য, এসি ট্রেন ফাঁকা থাকে, অথচ এটি চলার কারণে অন্যান্য লোকাল ট্রেন দেরিতে চলছে, যার ফলশ্রুতিতে হাজার হাজার সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়ছেন।
আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো, নিজের হাতে রাঁধলেন মায়ের ভোগ
শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানান, নতুন পরিষেবা চালু হওয়ায় কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা, তবে এটি স্বাভাবিক। সিস্টেম আপডেট করার কাজ চলছে এবং আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে।


