Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ সেক্টরাল সূচকেও পতন দেখা গিয়েছে (Stock Market)।
শেয়ার মার্কেটের পতন অব্যাহত (Stock Market)
শেয়ার মার্কেটের টালমাটাল পরিস্থিতি যেন কিছুতেই কাটছে না। এই সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও পতন অব্যাহত থাকল। ২৫ ডিসেম্বর বড়দিনের দিনবাজার বন্ধি থাকার আগেরদিনও পয়েন্ট কমেছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। শুক্রবারও সেই অবস্থার কোনও উন্নতি হলো না (Stock Market)।
লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে সেনসেক্স কমেছে ৩৬৭ পয়েন্ট বা ০.৪২ শতাংশ। এই পতনের জেরে সেনসেক্স রয়েছে ৮৫ হাজার ৪১ পয়েন্টে এবং নিফটি৫০ রয়েছে ২৬ হাজার ৪২ পয়েন্টে। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড সংস্থাগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ১ লক্ষ কোটি টাকা। শেষ দুই সেশনে মার্কেটে ডাউন ট্রেন্ড থাকলেও এ সপ্তাহের সব ট্রেডিং সেশন মিলিয়ে সেনসেক্স বেড়েছে ১১২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ এবং নিফটি৫০ বেড়েছে ০.৩০ শতাংশ।

দেশের দুই বেহমার্ক ইনডেক্সের পাশাপাশি দুই এক্সচেঞ্জেই অধিকাংশ সেক্টোরাল সূচক ডাউন রয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের পয়েন্ট কমেছে যথাক্রমে ০.১৮ শতাংশ এবং ০.৩৪ শতাংশ। অন্য দিকে নিফটি-তে আইটি, অটো, ব্যাঙ্ক, ফার্মা, ফিনানশিয়াল সার্ভি, রিয়েলটি, ইন্ডিয়া ডিফেন্স, এনার্জির মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। এর মধ্যে নিফটি আইটি সেক্টরাল ইনডেক্সের সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে। তবে এই পতনের আবহে নিফটি মেটাল সেক্টরের ইনডেক্স বেড়েছে ০.৫৯ শতাংশ। বিভিন্ন ধাতুর দাম বৃদ্ধির প্রভাবেই মেটাল ইনডেক্সে এই বৃদ্ধি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Amit Shah : নজরে ছাব্বিশের নির্বাচন ! মোদির পর এবার বঙ্গ সফরে অমিত শাহ
শুক্রবারের শেয়ার বাজারে পতনের পিছনে প্রফিট বুকিংকে দায়ী করেছেন বাজার বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন বছরের শেষ কদিনে লগ্নি থেকে লাভের মুখ দেখতে হয়েছেন লগ্নিকারীরা। যার কারণে সেলিং প্রেসার তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে ফ্রেশ ক্যাটালিস্টের অভাবে লগ্নিকারীরা সতর্কতামূলক মনোভাবও দায়ী এই পতনের পিছনে (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


