Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে মুহুরৎ ট্রেডিং হয়েছে। ওই দিন রেগুলার ট্রেডিং বন্ধ থাকলেও এক ঘণ্টার জন্য এই বিশেষ ট্রেডিং খোলা ছিল (Stock Market)।
কোন কোন স্টকে নজর রাখবেন? (Stock Market)
দু’দিন বন্ধ থাকার পরে বৃহস্পতিবার খুলেছে দেশের শেয়ার মার্কেট। মঙ্গলবার রেগুলার ট্রেডিং বন্ধ থাকলেও এক ঘন্টার জন্য হয়েছে বিশেষ ট্রেডিং। সেই ট্রেডিং সেশনে সামান্যই বৃদ্ধি দেখেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। যদিও সোমবার বড় অঙ্কের বৃদ্ধি হয়েছিল সেনসেক্স ও নিফটি৫০-র। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন কোন স্টকে লগ্নি করার পরামর্শ দিলেন এক্সপার্টরা জেনে নিন (Stock Market)।
- গোদাবরী পাওয়ার অ্যান্ড ইস্পাত লিমিটেড: এই সংস্থার স্টকের উপর ভরসা রাখতে বলছেন বিশেষজ্ঞরা। ২৫২ টাকায় এই স্টক কিনতে পরামর্শ দিয়েছেন চয়েস ব্রোকিংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর। এই স্টক রয়েছে ২০ দিন, ৫০ দিন এবং ২০০ দিনের EMA (এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ)-এর উপরে। এর টার্গেট প্রাইস ২৭৫ টাকা এবং এর স্টপ লস ২৪০ টাকা (Stock Market)।
- ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড: এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকে বুলিশ প্যাটার্ন রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সে জন্যই এই স্টকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা। তাদের পরামর্শ অনুযায়ী ২২৬ টাকায় কেনা যেতে পারে এই স্টক। এর টার্গেট প্রাইস ২৪৫ টাকা এবং এর স্টপ লস ২১৫ টাকা।
- হাউসিং অ্যান্ড আর্বান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী মার্কেট এক্সপার্টরা। এই স্টকেও বুলিশ প্যাটার্ন রয়েছে বলেই জানিয়েছেন তারা। এখন এই কোম্পানির স্টকের দাম ২২৯ টাকা। এর টার্গেট প্রাইস ২৪০ টাকা এবং এর স্টপ লস ২২৩ টাকা।
- ইনফোসিস লিমিটেড: দেশের এই তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকও লগ্নির জন্য বেছে নিতে পারেন বলেই জানিয়েছেন বিশ্লেষকরা। এই স্টকের দাম এখন ১ হাজার ৪৬১ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫২০ টাকা এবং এর স্টপ লস ১ হাজার ৪২০ টাকা।

আরও পড়ুন: Ind vs Aus: রানে ফিরলেন ‘হিটম্যান’, কিন্তু আজও ব্যর্থ বিরাট
- তিলকনগর ইন্ডাস্ট্রিজ লিমিটেড: এই স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। ৪৪০ টাকার আশপাশে স্ট্রং সাপোর্ট জোন তৈরি হয়েছে এই স্টকের। এই স্টকের দাম এখন ৪৮৮ টাকা। এর টার্গেট প্রাইস ৫১৫ টাকা এবং এর স্টপ লস ৪৭৮ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


