Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দুই দিনের মতো তৃতীয় দিনেও ডাউন ট্রেন্ড অব্যাহত থাকল দেশের শেয়ার মার্কেটে (Stock Market)।
বুধবারও ডাউন সেনসেক্স ও নিফটি (Stock Market)
চলতি সপ্তাহের পর তৃতীয় দিনেও আশা জাগাতে পারল না দেশের শেয়ার বাজার। বুধবারও পতনের সাক্ষী থাকল দালাল স্ট্রিট। দুই ট্রেডিং সেশনের পর তৃতীয় দিনের প্রথম ট্রেডিং সেশনের সময় থেকেই ডাউন ছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্স। সারাদিনের টানাপোড়েনের ছবি শেষ লগ্নেও বদলায়নি (Stock Market)।
বুধবারের ট্রেডিং সেশনে নিফটি৫০ বুধবার কমেছে ০.১৪ শতাংশ বা ৩৮ পয়েন্ট। এই পতনের জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ২৬ হাজার ১৪০ পয়েন্টে। সেনসেক্স কমেছে ১০২ পয়েন্ট বা ০.১২ শতাংশ। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক রয়েছে ৮৪ হাজার ৯৬১ পয়েন্টে। নিফটি৫০-র পতন হলেও বিএসই-তে স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সের বৃদ্ধির হয়েছে যথাক্রমে ০.১২ শতাংশ এবং ০.৪৭ শতাংশ।

দুই এক্সচেঞ্জেই সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে বেঞ্চমার্ক ইনডেক্সের পতনের মধ্যে। সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট উল্লেখযোগ্য হারে বেড়েছে নিফটি আইটি (১.৮৭%), ক্যাপিটাল মার্কেট (১.১৮%), ফার্মা (০.৬৯%), ইন্ডিয়া ডিফেন্স (০.৬৫%)-এর মতো স্টকের। কিন্তু ব্যাঙ্ক, এফএমসিজি, এনার্জি, ফিনানশিয়াল সার্ভিস, রিয়েলটি, অয়েল অ্যান্ড গ্যাস, অটোর মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে।
নিফটি৫০ ইনডেক্স লিস্টেড সংস্থাগুলির মধ্যে টাইটান কোম্পানি (৩.৯৪ শতাংশ), এইচসিএল টেকনোলজিস (২.৩৬ শতাংশ) এবং উইপ্রো (১.৭৯ শতাংশ)-র পয়েন্ট বেড়েছে সবথেকে বেশি। পণ্যদিকে সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে সিপলা (-৪.২৮ শতাংশ), মারুতি সুজুকি ইন্ডিয়া (-২.৮১ শতাংশ) এবং টাটা মোটরসের (-১.৬০ শতাংশ)।
বাজার বিশেষজ্ঞদের মতে নতুন বছরে বাজারের এই একটানা পতনের পিছনে রয়েছে ফ্রেশ ট্রিগারের অভাব। তাছাড়া চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্টের প্রকাশ সবে শুরু হয়েছে আর যার কারণে লগ্নিকারীদের মধ্যে সাবধানী মনোভাব দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অনিশ্চিয়তা ও মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বৃদ্ধির হুমকিও বাজারে প্রভাব ফেলেছে। এর কারণে নেতিবাচক ট্রেন্ড বজায় রয়েছে বাজারে। বিদেশি লগ্নির বেরিয়ে যাওয়ার প্রভাবও এড়াতে পারেনি মার্কেট। সব মিলিয়ে এখনও শেয়ার বাজারের টালমাটাল অবস্থা অব্যাহত রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


