Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের শেয়ার বাজারে বুধবারের (Stock market) ট্রেডিং সেশনে এক বড় অঙ্কের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং তার জেরে অশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও, ব্রোকার স্ট্রিটের এই পজিটিভ উত্থানে তার কোনও নেগেটিভ প্রভাব পড়েনি।
সূচকের প্রধান হাইলাইটস (Stock market)
এ দিন সেনসেক্স ৮৫৯ পয়েন্ট বা ১.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭,৬২৪ পয়েন্টে পৌঁছেছে এবং নিফটি৫০ সূচক ২৩৯ পয়েন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪,২২৫ পয়েন্টে ছুঁয়েছে।
সেক্টরাল ইনডেক্সের পারফরম্যান্স (Stock market)
দেশের শেয়ার বাজারে (Stock market) অধিকাংশ সেক্টরাল ইনডেক্সই পজ়িটিভে রয়েছে। এর মধ্যে নিফটি-তে আইটি এবং মেটাল সেক্টরের বৃদ্ধি হয়েছে ২ শতাংশের বেশি। এছাড়া এফএমসিজি, ফার্মা, সার্ভিস সেক্টর, মিডিয়ার মতো সেক্টরাল ইনডেক্স বেড়েছে ১ শতাংশের বেশি। ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, কনজ়িউমার ডিউরেবলস, কমোডিটিজ এবং ইনফ্রাস্ট্রাকটারের মতো একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে। তবে এর বিপরীতে নিফটি-তে ইন্ডিয়া ডিফেন্স, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যালের মতো সেক্টরাল ইনডেক্সের গ্রাফ লাল রয়েছে।

মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সের পরিস্থিতি (Stock market)
দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মিড ক্যাপ ও স্মল ক্যাপ সূচকগুলি ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে। এর মধ্যে নিফটি স্মল ক্যাপ ২৫০ ইনডেক্স বেড়েছে ০.৮৮ শতাংশ এবং নিফটি মিড ক্যাপ ১০০ সূচক বেড়েছে ০.৫৮ শতাংশ।
আরও পড়ুন: Share Bazar: শেয়ার বাজারে প্রত্যাবর্তন, আজ কী ইঙ্গিত দিচ্ছে গিফট নিফটি?
বৃদ্ধি ও পতনের তালিকা (Stock market)
- যে সমস্ত সংস্থায় সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে (লার্জ ক্যাপ):
নিফটি৫০ ইনডেক্সে লিস্টেড লার্জ ক্যাপগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে ইনফোসিসের (৪.৭৪%), হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (৪.০৮%), টাটা স্টিলের (৩.০৩%), সিপলার (২.৮১%) এবং এলঅ্যান্ডটির (২.৭৮%)।
- যে সমস্ত সংস্থায় সবচেয়ে বেশি পতন হয়েছে (লার্জ ক্যাপ):
অন্যদিকে, নিফটি৫০ ইনডেক্সে লিস্টেড লার্জ ক্যাপগুলির মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে আদানি পোর্ট সেজ় (-২.২৭%), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (-১.১৯%), পাওয়ার গ্রিড (-১.১১%), মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (-০.৯২%) এবং ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের (-০.৬৪%)।



