Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রেলযাত্রীদের জন্য বড় আপডেট। আগামী ১ অগাস্ট থেকে রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। নতুন নিয়মে টোকেন দেওয়ার সময় বদলানো হয়েছে, যাতে যাত্রীদের ভিড় কমে এবং বুকিং প্রক্রিয়া আরও সহজ হয়।
নতুন নিয়ম অনুযায়ী (Indian Railway)
এসি তৎকাল টিকিটের জন্য টোকেন দেওয়া হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত। অন্যদিকে, নন-এসি স্লিপার তৎকাল টিকিটের জন্য টোকেন মিলবে সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিটি রিজার্ভেশন কাউন্টারে এসি তৎকাল টিকিটের জন্য ১০টি এবং নন-এসি তৎকাল টিকিটের জন্য ১৫টি টোকেন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে (Indian Railway)
যারা নিজের বা পরিবারের সদস্যদের জন্য তৎকাল টিকিট বুক করতে আসবেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে পরিবারের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে বৈধ নথিও দেখাতে হতে পারে। নতুন ব্যবস্থার ফলে যাত্রীদের আর বারবার রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে না। আগে থেকেই টোকেন সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে বুকিং করা যাবে, ফলে কাউন্টারে ভিড়ও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Cockroach janata party: সোনম অনশন ভাঙলেন, তবুও মোদির কড়া বার্তার পরও প্রতিবাদে অনড় পড়ুয়ারা
রেল কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে
তৎকাল টিকিট বুক করতে গেলে অবশ্যই আধার কার্ড বা অন্য কোনও বৈধ ফটো পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি যাত্রীর নাম, বয়স ও ভ্রমণ সংক্রান্ত তথ্য আগে থেকেই প্রস্তুত রাখলে বুকিংয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন হবে। এই নতুন নিয়ম ১ অগাস্ট থেকে কার্যকর হবে। তাই যাঁরা নিয়মিত রিজার্ভেশন কাউন্টার থেকে তৎকাল টিকিট বুক করেন, তাঁদের নতুন সময়সূচি ও নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



