Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষজ্ঞদের মতে, শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে বিহার ভোটের বুথফেরত সমীক্ষা এবং দিল্লি বিস্ফোরণের তদন্তে গতিপ্রকৃতির দিকে নজর রাখতে হবে (Short Term Trading)।
শর্ট টার্মে লাভের মুখ (Short Term Trading)
মঙ্গলবারও মার্কেট অল্প হলেও পড়েছে। ১১ নভেম্বর বিহারে শেষ দফার ভোট ছিল। তারপরেই বুথফেরত সমীক্ষা। তার আগে সোমবার সন্ধ্যাবেলায় দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই সব কারণেই সকাল থেকে ধাক্কা লেগেছে স্টক মার্কেটে। এর মধ্যে বিনিয়োগে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা (Short Term Trading)।
বিশেষজ্ঞদের মতে বিহার ভোটের বুথফেরত সমীক্ষা এবং দিল্লি বিস্ফোরণের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখতে হবে। তার সঙ্গেই ভারত-আমেরিকা সম্পর্ক ও একাধিক আন্তর্জাতিক বিষয়ের দিকেও নজর রাখতে হবে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়ে।
স্টক মার্কেটে শর্ট টার্মে বিনিয়োগ নিয়ে চিন্তাভাবনা করেন অনেকে। স্বল্পমেয়াদে লাভের মুখ দেখার জন্য স্টকে বিনিয়োগ করা হয়ে থাকে। শর্ট টার্মের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন মেহতা ইক্যুইটিজ লিমিটেডের টেকনিক্যাল অ্যানালিস্ট রিয়াঙ্ক অরোরা (Short Term Trading)।

তাঁর মতে নিফটি ৫০-একটু দুর্বল। ২৫৫০০-এর উপরে হোল্ড রাখার ক্ষেত্রে টালমাটাল হতে হচ্ছে সূচককে। প্রফিট বুকিংয়ের ছবি দেখা যাচ্ছে, সেই কারণে ব্রডার সেন্টিমেন্ট অল্প হলেও নেগেটিভ। এখন এই সূচক ২৫৬৫০-এর স্তরে রেজিস্ট্যান্স দেখছে। ২৫৫০০-এর নীচে সূচক থাকলে আরও নীচে নেমে যেতে পারে সূচক, মনে করছেন এই বিশেষজ্ঞ (Short Term Trading)।
আরও পড়ুন: Ushapur Super Specialty Hospital: অস্ত্রোপচার বিনা পয়সায়! কীভাবে সম্ভব করল এই হাসপাতাল?
শর্ট টার্মের জন্য কোন কোন স্টকে নজর? (Short Term Trading)
- BHEL (Bharat Heavy Electricals Limited)
- এখন দাম: ২৭৩ টাকা, স্টপ লস: ২৬৭ টাকা, টার্গেট: ২৮২/২৮৫ টাকা
- Godrej Properties
- এখন দাম: ২১৭০ টাকা, স্টপ লস: ২১২০ টাকা, টার্গেট: ২২২৫/২২৪০ টাকা
- Sambhv Steel Tubes
- এখন দাম: ১১১ টাকা, স্টপ লস: ১০৫ টাকা, টার্গেট: ১২৫/১৩০ টাকা (Short Term Trading)
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


