Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারে পতন দেখা গেলেও কয়েকটি স্টক নিয়ে পজিটিভ এক্সপার্টরা (Stocks)।
বৃহস্পতিবারে নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)
মঙ্গলবার ও বুধবার শেয়ার মার্কেটে বাম্পার গতি দেখা গিয়েছিল। দুই দিনই প্রায় একই জায়গায় ঘোরাফেরা করেছে দুই সূচক। তবে বৃহস্পতিবার সেই ছবি পাল্টে গেল। বৃহস্পতিবার সকাল থেকেই পতন দেখা গেল দুই সূচকে (Stocks)।
সকাল ১০টা ৪০ নাগাদ ৪০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স এবং নিফটি৫০ পড়েছে ১৫০ পয়েন্ট। এই পতনের ফলে নিফটি৫০ নেমে গিয়েছে ২৫৭০০-এর নীচে। সমান্য ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক নিফটি-ও। এই সূচক ২০০ পয়েন্ট পড়লেও এখনও ৬০ হাজারের উপরেই রয়েছে সূচক।

আরও পড়ুন: Horoscope Today: জ্যোতিষীয় যোগে ভাগ্য বদল চার রাশির, লিস্টে কাদের নাম?
এই পতনের বাজারেও কয়েকটি স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। স্টক মার্কেটে সেন্টিমেন্ট এখন পজিটিভ। নিফটির ক্ষেত্রে 50 DEMA-এ সাপোর্ট ২৫৬৫০ পয়েন্টের উপরে রয়েছে, সেটা আশাপ্রদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সময়ে নিফটি সূচক রেজিস্ট্যান্স পেতে পারে ২৬২০০-২৬৩০০ পয়েন্টে (Stocks)।
- Sarda Energy: কেনা: ৫২১ টাকা। টার্গেট: ৫৫০ টাকা। স্টপ লস: ৫০৮ টাকা
- Gandhar Oil Refinery: কেনা: ১৫১.৪৫ টাকা। টার্গেট: ১৬২ টাকা। স্টপ লস: ১৪৮ টাকা
- PNB Housing Finance: কেনা: ৮৫০ টাকা। টার্গেট: ৮৯৫ টাকা। স্টপ লস: ৮৩২ টাকা
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


