Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরেই কলকাতা শহর আক্রান্ত মেসি (Subhashree Ganguly) জ্বরে। কিন্তু এই উত্তেজনা শুধু শহরসীমায় সীমাবদ্ধ নয়। বেলঘরিয়া থেকে শুরু করে বাংলাদেশ, নবদ্বীপ থেকে নেপাল পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে মেসির ভক্তরা যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছেন। ভাষা, সংস্কৃতি এবং পোশাকের বৈচিত্র্য থাকলেও সবাইকে একত্রিত করেছে মেসি ম্যাজিক। ১৩ ডিসেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হাজার হাজার দর্শক এক ঝলক মেসিকে দেখার জন্য আগ্রহী হয়ে অপেক্ষা করছিলেন।
মাঠে উপস্থিত শুভশ্রী (Subhashree Ganguly)
সকালে থেকেই ক্রীড়াঙ্গনে পরিপূর্ণ ভিড় (Subhashree Ganguly) ছিল। প্রত্যেক ভক্তের চোখে উচ্ছ্বাস, মুখে অপেক্ষার তীব্রতা। এই ভিড়ের মধ্যে বিশেষ নজর কেড়েছিলেন টলিপাড়ার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নায়িকা দীর্ঘদিন ধরেই মেসির একজন ভক্ত, এবং কলকাতায় তার আগমন শোনার পর থেকেই তিনি উত্তেজিত ছিলেন। শুভশ্রী নিজেও জানালেন, তিনি যুবভারতীতে এসেছেন মূলত মেসিকে কাছ থেকে দেখার জন্য। তার এই আগ্রহ এবং উৎসাহ শহরের অন্যান্য দর্শকদের জন্যও অনুপ্রেরণার মতো কাজ করেছে।

কলকাতায় বসে মেসি দর্শনের সুযোগ
শুভশ্রী ক্রীড়াঙ্গনে এসেছিলেন চকোলেট রঙের টপ-স্কার্টে সেজে। মাঠে উপস্থিত ভক্তদের মধ্যে তার উপস্থিতি তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। তিনি মেসি সম্পর্কে নিজের আবেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, ‘কলকাতায় বসে স্বচক্ষে মেসি দর্শনের সুযোগ সচরাচর পাওয়া যায় না। তাই চলে এসেছি।’

আরও পড়ুন: Lionel Messi Statue: লেক টাউনে ৭০ ফুট উঁচু মেসির মূর্তি, মেসি নাকি ঋত্বিক রোশন বোঝা দায়!
তবে হাজার হাজার ভক্ত মাঠে ঢুকেও শেষ পর্যন্ত ‘ভগবান’ দর্শন থেকে বঞ্চিত হন। মাঠের পরিস্থিতি চরম অসন্তোষপূর্ণ হয়ে ওঠে, যখন দর্শকরা চেয়ার ও জলের বোতল ছুঁড়তে শুরু করেন এবং এক দিকের গোলপোস্টও ভেঙে যায়। ২০ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান মেসি ।


