Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আগাম জামিনের আবেদন করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘বেপাত্তা’ আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Roy HC)। মামলা দায়ের হলেও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
বেপাত্তা পিএ-র জামিনের আবেদন (Sumit Roy HC)
জমি দুর্নীতি এবং মোটা টাকার বিনিময়ে বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়া এবং তোলাবাজির অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। মেদিনীপুরের ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা সুমিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
মেদিনীপুর জেলা পুলিশ সুমিত রায়ের খোঁজে তল্লাশি শুরু করে। তাঁর বিরুদ্ধে জারি হয় গ্ৰেফতারি পরোয়ানা। তারপর থেকেই বেপাত্তা হয়ে যান তিনি। গত শনিবার সুমিতের শেষ মোবাইল টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। কিন্তু তাঁকে সেখানে পাওয়া যায়নি(Sumit Roy HC)।
আরও পড়ুন: NPCI Howrah: তৃণমূলের বিদ্রোহী সাংসদের এনসিপিআই-তে যোগ, হাওড়া কার্যালয়ে বাড়ল নিরাপত্তা
বেপাত্তা অবস্থাতেই এবার আগাম জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিত। মামলা দায়েরের অনুমতি দিলেও সুমিতের আইনজীবীদের দ্রুত শুনানির আর্জি সোমবার খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত(Sumit Roy HC)। ফলে কিছুটা হলেও বিপাকে অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়ক।



