Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর লাইসেন্স দু’বছরের জন্য বাতিল করেছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন(Santanu Sen)। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ শান্তনুর(Santanu Sen)
বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা রাজ্য সভার প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেনের(Santanu Sen) রেজিস্ট্রেশন বাতিল করার করেছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তিনি মামলা করেছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আবেদনের মামলার শুনানি হবে।
আরজি কর পর্বে ডাক্তারি রেজিস্ট্রেশনও বাতিল(Santanu Sen)
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের সময় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ বর্তমানে জেলবন্দী সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলে ছিলেন তিনি। হাসপাতালের একাধিক দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন তৃণমূলের এই প্রাক্তন চিকিৎসক নেতা। সেই কারণেই তাঁকে প্রথমে দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। কিন্তু শান্তনু(Santanu Sen) তাতে মুখ বন্ধ করেননি। আপাতত জেলবন্দি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড় প্রকাশ্যে এনেছিলেন। এ-ও বলেছিলেন, তিনি আরজি করের ‘ঘুঘুর বাসা’ নিয়ে সরকারকে বারংবার জানিয়েছিলেন। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। যা ‘অস্বস্তি’ বাড়িয়েছিল স্বাস্থ্য ভবনের। পরে তাঁকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সাসপেন্ড করা হয়। এবার তাঁর ডাক্তারি রেজিস্ট্রেশনও বাতিল করা হল।
ডিগ্রি বিতর্কে বাতিল রেজিস্ট্রেশন
ডাক্তার শান্তনু সেন মূলত রেডিওলজিস্ট। সেই হিসেবে দীর্ঘকাল প্র্যাকটিস করেছেন তিনি। এমবিবিএস বাদে তাঁর আরও কিছু ডিগ্রি রয়েছে। তার মধ্যে অন্যতম গ্লাসগো থেকে একটি সাম্মানিক ডিগ্রি। শান্তনু সেন সেই ডিগ্রি ব্যবহার করতেন। শান্তনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন। এ বিষয়ে তাঁর থেকে জানতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
আরও পড়ুন: Kasba Case: কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, তদন্তে গতি আনতে তৎপর পুলিশ
হাইকোর্টে দ্বারস্থ চিকিৎসক নেতা শান্তনু সেন
গত মাসেই এই নিয়ে শান্তনুকে নোটিস পাঠিয়েছিল মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলবও করা হয়েছিল। তার পরই কাউন্সিল শান্তনুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন। তাঁর দাবি, তাঁর ডিগ্রি বৈধ। রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআই-ও করেছিলেন। কিন্তু তিনি কোনই উত্তর পাননি।


