Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার এক জমজমাট সঙ্গীত (Sunidhi Chauhan) সন্ধ্যায় আরও একবার দর্শকদের হৃদয় জিতে নিলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধী চৌহান। হিন্দি গানের জন্য তিনি বরাবরই পরিচিত হলেও, এ বার লাইভ কনসার্টে বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের সঙ্গে এক অন্যরকম আবেগের সেতুবন্ধন গড়ে তুললেন তিনি।
বিশেষ বাংলা গান (Sunidhi Chauhan)
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে তিনি (Sunidhi Chauhan) গেয়ে ওঠেন জনপ্রিয় বাংলা গান চোখে চোখে কথা বলো। তাঁর কণ্ঠে এই গান যেন নতুন মাত্রা পেল। মুহূর্তের মধ্যে দর্শকাসন ভরে উঠল হাততালি আর উচ্ছ্বাসে। অনেকেই মোবাইলের ক্যামেরায় সেই স্মরণীয় মুহূর্ত বন্দি করে রাখেন, আবার কেউ কেউ গানের সুরে গলা মেলান।

আরও পড়ুন: Energy Lockdown: দেশজুড়ে লকডাউন! যুদ্ধের জেরে এই অবস্থা?
শুধু হিন্দি নয়, বহু ভাষায় গান গাওয়ার দক্ষতাই সুনিধির রয়েছে। কন্নড়, তামিল, তেলুগু, মারাঠি, মালয়ালম থেকে শুরু করে বাংলা, অসমিয়া, নেপালি- নানা ভাষায় তাঁর সাবলীল উপস্থিতি তাঁকে সত্যিকারের সর্বভারতীয় শিল্পীতে পরিণত করেছে। তাঁর গাওয়া গানের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে, যা তাঁর দীর্ঘ এবং সফল সঙ্গীত জীবনের সাক্ষ্য বহন করে।

কলকাতার এই কনসার্টে তাঁর বাংলা গান পরিবেশন যেন আর একবার প্রমাণ করল- ভাষা আলাদা হতে পারে, কিন্তু সুরের কোনও সীমারেখা নেই।


