Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডে স্ক্যানারে রাজ্যের (Suspended Three IPS) তিন আইপিএস। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বড় পদক্ষেপ (Suspended Three IPS)
আরজি কর কাণ্ডে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য (Suspended Three IPS) সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে তিনি জানান, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার ফাইল নতুন করে খোলা হবে।
আরও পড়ুন: NEET Re exam Date: বাতিল নিটের নতুন তারিখ ঘোষণা হল
সেই সময় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু হচ্ছে বিভাগীয় তদন্ত। সাসপেন্ড করা হয়েছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে। মুখ্যমন্ত্রীর দাবি, ঘটনার পূর্ণ সত্য সামনে আনতেই এই পদক্ষেপ। ঘটনায় ফের সরগরম রাজ্য রাজনীতি।


