Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিট-ইউজি ২০২৬ পরীক্ষা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার (NEET Re exam Date) অবসান ঘটল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ জানিয়েছে, আগামী ২১ জুন, রবিবার দেশজুড়ে ফের নেওয়া হবে নিট-ইউজি পরীক্ষা।
প্রশ্নফাঁসের অভিযোগ (NEET Re exam Date)
গত ৩ মে আয়োজিত পরীক্ষার পর থেকেই (NEET Re exam Date) একাধিক রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। বিশেষ করে রাজস্থান থেকে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরীক্ষার্থীদের একাংশ এবং অভিভাবকেরা স্বচ্ছ তদন্তের দাবি তোলেন। পরিস্থিতি জটিল হয়ে উঠতেই শেষ পর্যন্ত পুরো পরীক্ষাই বাতিল করার সিদ্ধান্ত নেয় এনটিএ।
পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
এই ঘোষণার পর প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কবে ফের পরীক্ষা হবে, তা নিয়ে ধোঁয়াশা চলছিল কয়েকদিন ধরে। অবশেষে শুক্রবার পুনরায় পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে পড়ুয়া মহলে। এনটিএ সূত্রে খবর, এবার পরীক্ষাকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় আরও কড়া করা হবে। প্রশ্নপত্র পরিবহণ থেকে পরীক্ষাকেন্দ্রের নজরদারি- সব ক্ষেত্রেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই নতুন অ্যাডমিট কার্ড প্রকাশের দিনও জানানো হবে।


