Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকে রাজ্যবাসীর মনে (Vote Result Counting) একটাই প্রশ্ন নবান্ন এবার কার দখলে? রাজ্যের শাসনভার এবার কার হাতে? সেই ফলাফল জানতে সকলের চোখ রয়েছে ভোট গণনার দিকে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী ৬০০০ ভোটে এগিয়ে। কসবার তৃণমূল প্রার্থী আহমেদ জাভেদ খানও এগিয়ে রয়েছেন বেশ কয়েকটি ভোটে।

ভোট গণনা (Vote Result Counting)
২০২৬ সালের বিধানসভা নির্বাচন হয়েছে দুই (Vote Result Counting) দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফলাফল ঘোষণা হবে ২৪ মে। ফলে, সোমবার ২৯৩ টি আসনে ভোট গণনা হচ্ছে। সকাল সাড়ে আটটা থেকে গণনা হয়েছে পোস্টাল ব্যালট, তরপর একে একে খুলবে ইভিএম। ৯ টা বেজে ৫৪ মিনিট পর্যন্ত বিজেপির খাতায় ৮৫ টি, তৃণমূলের খাতায় ৭৭ টি, লেফট+আইএসএফ ২টি, কংগ্রেসের খাতাতেও ২টি আসন রয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: নন্দীগ্রামে ৩১০০ ভোটে এগিয়ে শুভেন্দু


