Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই চলছে ভোটগণনার কাজ (WB Counting Poll)। নির্বাচন কমিশন জানিয়েছে ঠিক সকাল ৮টা থেকেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। এরপর সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয় ইভিএম-এর ভোট গোনা। কমিশন আরও নির্দেশ দিয়েছে যে ইভিএমের শেষ দুই দফা গণনার আগে অবশ্যই পোস্টাল ব্যালটের হিসেবে শেষ করতে হবে। অর্থাৎ কোনও কেন্দ্রে যদি মোট ১৬ দফায় গণনা হয়, তাহলে ১৪ দফার মধ্যেই পোস্টাল ব্যালট গোনা সম্পূর্ণ করতে হবে।
দফায় দফায় গণনা (WB Counting Poll)
এবারের বিধানসভা নির্বাচনে কোথাও বেশি কোথাও কম দফায় গণনা হচ্ছে। সর্বাধিক গণনা হবে চুঁচুড়া কেন্দ্রে ২৭ দফায়। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে মাত্র ১০ দফা (সবচেয়ে কম) গণনা হবে। প্রাথমিক ট্রেন্ডে একাধিক আসনে টানটান লড়াই চলছে।
আরও পড়ুন: Vote Counting: ভোটগণনা ২০২৬: নজরদারিতে ৫ শতাধিক পর্যবেক্ষক, জেনে নিন কোন কেন্দ্রে কত রাউন্ড গণনা?
সকাল ৯ টা ২১ মিনিট পর্যন্ত ৬২ টি আসন পেয়েছে তৃণমূল। ৭১ টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেসের খাতায় ২ টি আসন। বাকিরা শূন্য।


