Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের (Rajesh Sharma Health Update) পরিচিত মুখ রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। দীর্ঘদিন ধরে দুই ইন্ডাস্ট্রিতেই সমান সাফল্যের সঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করা এই অভিনেতা বর্তমানে কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে প্রকাশিত স্বাস্থ্য-সংক্রান্ত আপডেট অনুযায়ী, একটি পোকার কামড় থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে।
কখন পোকার কামড়? (Rajesh Sharma Health Update)
জানা গিয়েছে, হায়দরাবাদের রামোজি (Rajesh Sharma Health Update) ফিল্ম সিটিতে একটি ছবির শুটিং চলাকালীন ঘন ঝোপঝাড়ের এলাকায় থাকাকালীন রাজেশের পায়ে একটি পোকা বা বিষাক্ত মাকড়সার কামড় লাগে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়। কলকাতায় ফেরার বিমানে ওঠার পর অবস্থার আরও অবনতি হয়। দেখা দেয় উচ্চ জ্বর, অস্বস্তি ও শ্বাসকষ্ট।
পরদিন তাঁকে দ্রুত মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়ায় ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা যায়, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকাও তৈরি হয়েছে। পাশাপাশি সংক্রমণের প্রভাবে তাঁর রক্তে শর্করার মাত্রাও বেড়ে যায়। চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণের জেরে রক্ত জমাট বাঁধার মতো জটিলতাও তৈরি হতে পারে। তাই তাঁর অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সুদিপা চ্যাটার্জি, অগ্নিদেব চ্যাটার্জির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ব্যক্তিগতভাবে হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।


